প্রকাশ পেতে যাচ্ছে প্রিন্স মিলনের ‘মৃত লাশ’
ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবে প্রকাশ পেতে যাচ্ছে প্রিন্স মিলনের ‘মৃত লাশ’ শিরোনামের নতুন একটি গান। গানটি খুব শীঘ্রই সৃষ্টি মিউজিকের (Sristy Music) অফিসিয়াল ইউটিউব চ্যানেলের ব্যানারে মুক্তি পাবে। গানটিতে কণ্ঠ দেয়ার পাশাপাশি গানের কথা ও সুর করেছেন প্রিন্স মিলন এবং গানটি কম্পোজ করেছেন বর্তমান সময়ের জনপ্রিয় সংগীত পরিচালক সজিব দাস। গানটির ভিডিও পরিচালনায় ছিলেন সৃষ্টি টিম।
গানটি প্রসঙ্গে প্রযোজনা প্রতিষ্ঠান সৃষ্টি মাল্টিমিডিয়ার কর্নধার আমিরুল ইসলাম বলেন, সৃষ্টি মিউজিকে ‘মৃত লাশ’ শিরোনামের গানটি খুব শীঘ্রই প্রকাশ পাচ্ছে। এই গানটি মানুষের মনে দাগ কাটার মতো। আশা করি দর্শক শ্রোতাদের ভালো লাগবে। সবাইকে গানটি দেখার জন্য অনুরোধ জানাচ্ছি।
প্রিন্স মিলন জানান, "মৃত লাশ" গানটি আমার কথা, সুরে করেছি। গান ও ভিডিও অনেক ভালো হয়েছে। আশা করি ভালো কিছু উপহার পাবে শ্রোতারা৷ এছাড়াও সামনে উৎসর্গ মিউজিকের ব্যানারে আমার "পায়না বাচার অধিকার" "প্রবাস জিবন" "অভিনয়" "কেমন করে ভুলি" "আমি ভালো নাই" শিরোনামের বেশ কিছু গান আসতেছে, গান গুলো লিখেছেন গীতিকবি রিমু ও হোসাইন আলী এবং গানগুলোর মিউজিক করছে এ আর এণ্ড রয়। সকলে আমার জন্য দোয়া করবেন, আপনাদের দোয়া ও ভালবাসা আমার প্রতিটা কাজের সার্থকতা।
উল্লেখ্য, ভিডিও শেয়ারিং প্লাটফর্ম ‘সৃষ্টি মাল্টিমিডিয়া’ ও "সৃষ্টি মিউজিক" এরই মাঝে বেশকিছু দর্শক প্রিয় মিউজিক ভিডিও উপহার দিয়ে মিডিয়া পাড়ায় ও দর্শকদের মনে আলাদা একটি স্থান করে নিতে সক্ষম হয়েছে।
সাদিক পলাশ / সাদিক পলাশ
বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান
বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা
মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান
ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ
‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের
নীল জলরাশির প্রেমে পারশা
জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম
স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ
জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল
বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা
শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা
সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ