ঢাকা রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

টঙ্গীতে ফের বেপরোয়া কিশোর গ্যং


শেখ রাজীব হাসান, টঙ্গী photo শেখ রাজীব হাসান, টঙ্গী
প্রকাশিত: ২৬-১-২০২২ রাত ১:৪৬
টঙ্গীতে ফের বেপরোয়া কিশোর গ্যং। মহানগরীর টঙ্গী পূর্ব থানাধীন মাছিমপুর এলাকায় তিন কিশোরকে কুপিয়ে আহত করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। এলাকাবাসী আহত তিন জনকে উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে এনে চিকিৎসা দিয়েছে। 
 
মঙ্গলবার (২৫ জানুয়ারী) বিকেল আনুমানিক ৪টার দিকে টঙ্গীর গাজীবাড়ি এলাকায় চান্দুগাজী স্কুলের সামনে এ ঘটনা ঘটে। 
 
আহতরা হলেন, নরসিংদী জেলার চৌদ্দবন্দী গ্রামের আনোয়ার হোসেনের ছেলে রাহাত (১৭), কুমিল্লা জেলার বাগানবাড়ি গ্রামের আব্দুল কাদেরের ছেলে রাতুল (১৮) ও টঙ্গীর গাজীবাড়ি এলালার আনোয়ার হোসেনের ছেলে রাফি (১৮)।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, টঙ্গীর গাজীবাড়ি এলাকায় চান্দুগাজী স্কুলের সামনে ২০-২৫টি কিশোর হঠাৎ তিন জনের ওপর হামলা চালায়। তাদের কুপিয়ে আহত করে। আমরা সকলকে বাঁচানোর চেষ্টা করেছি। কিন্তু তারপরও এই তিন জন বেশ আহত হয়েছে।
 
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাভেদ মাসুদ বলেন, মারামারির ঘটনাটি আমরা শুনেছি। আমাদের পুলিশ ঘটনা তদন্তে মাঠে নেমেছে। বিষয়টি আমরা বিশেষ নজর দিয়ে দেখছি। এবিষয়ে মামলার প্রস্তুতি চলছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এমএসএম / এমএসএম

ধামইরহাটে জামায়াতে ইসলামী যুব দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত

পূর্বধলায় এমপির গাড়ি ভাঙচুর মামলায় বিএনপি নেতাকর্মীদের ‘মিথ্যা আসামি’ করার অভিযোগ, সংবাদ সম্মেলন

গাইবান্ধায় বজ্রপাতে শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু

কসবায় সাংবাদিক হত্যা মামলায় বিএনপি নেতা গ্রেফতার

উলিপুর মহিলা ডিগ্রি কলেজে উন্নয়ন ভাবনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

​ভোগান্তি ছাড়াই কৃষি কার্ডে জ্বালানি তেল পাচ্ছেন রাণীনগরের কৃষকরা

নবীনগরে নৌকায় বসা নিয়ে দ্বন্দ্বে ঘুষির আঘাতে এক ব্যক্তির মৃত্যু

ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগে প্রধান শিক্ষক আটক

হোমনায় গাঁজাসহ দুই যুবক-যুবতী গ্রেফতার

গাছ কাটাকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় নারীকে মারধরের অভিযোগ, বিএনপি সভাপতির বিরুদ্ধে তদন্তের দাবি

দাউদকান্দিতে ৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নবজাতক কণ্যা শিশুর ঠাঁই হলো ‘চট্রগ্রামের ছোটমণি নিবাসে’

বোদায় ছাত্রী শ্লীলতাহানির অভিযোগে প্রধান শিক্ষককে উত্তম মাধ্যম দিয়ে পুলিশে সোপর্দ