স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করলেন কাঞ্চন-নিপুণরা
বাংলাদেশের শোবিজে এই মুহূর্তে সবচেয়ে আলোচনায় বিষয়-চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। আগামী শুক্রবার (২৮ জানুয়ারি) দেশীয় চলচ্চিত্রের আঁতুড়ঘর হিসেবে পরিচিতি বিএফডিসিতে হবে এই নির্বাচন। সিনেমার তারকাদের এই নির্বাচনে লড়াই হবে দুটি প্যানেল কাঞ্চন-নিপুণ ও মিশা-জায়েদ পরিষদের মধ্যে।
ভোটের আগে দুই পক্ষের কথার ঝড়ে উত্তপ্ত নির্বাচনী মাঠ। আর ঠিক এই সময়ে গতকাল মঙ্গলবার (২৫ জানুয়ারি) রাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ধানমন্ডির বাসায় গিয়ে তার সঙ্গে দেখা করেছেন কাঞ্চন-নিপুণ পরিষদের কয়েকজন সদস্য।
প্যানেলের সভাপতি প্রার্থী ইলিয়াস কাঞ্চন এবং সাধারণ সম্পাদক প্রার্থী নিপুণ আক্তার ছাড়াও এ সময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি প্রার্থী রিয়াজ, সহ সাধারণ সম্পাদক প্রার্থী সাইমন সাদিক এবং সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক ইমন।
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাওয়া প্রসঙ্গে কাঞ্চন-নিপুণ প্যানেলের সভাপতি প্রার্থী ইলিয়াস কাঞ্চন জানান, আমরা মূলত উনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গিয়েছি। তাছাড়া আমাদের বিএফডিসি কিন্তু উনার নির্বাচনী এলাকাতেই। আমাদের নির্বাচনটা সুষ্ঠুভাবে আয়োজনের জন্য তিনি যাতে দিক নিদের্শনা দেন সেটাও আমরা উনাকে বলেছি। তিনি আমাদের কথা মন দিয়ে শুনেছেন এবং আশ্বাস দিয়েছেন।
ইলিয়াস কাঞ্চন-নিপুণ এবং মিশা-জায়েদ দুই দলের মধ্যকার নির্বাচনী লড়াই ইতোমধ্যে জমে উঠেছে। কিন্তু শেষ হাসি কার মুখে ফোটে, তা জানার জন্য অপেক্ষা করতে হবে ২৮ জানুয়ারি রাত পর্যন্ত।
জামান / জামান
বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান
বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা
মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান
ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ
‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের
নীল জলরাশির প্রেমে পারশা
জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম
স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ
জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল
বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা
শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা
সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ