আশুলিয়ায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
ঢাকার আশুলিয়ায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। বুধবার (২৬ জাানুয়ারি) সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের ধনাইদ ইউসুফ মার্কেট এলাকার প্রায় এক কিলোমিটারজুড়ে প্রায় ৫০০ বাসা-বাড়ির অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় সংযোগে ব্যবহৃত নিম্নমানের পাইপ ও বেশকিছু রাইজার জব্দ করা হয়।
এ বিষয়ে সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের উপ-ব্যাবস্থাপক আ. মান্নান দৈনিক সকালের সময়কে জানান, তারা এর আগে গত ১৮ জানুয়ারি এই এলাকায় অভিযান পরিচালনা করেন। কিছুদিন যেতে না যেতেই এলাকার একটি দুষ্কৃতকারী চক্র রাতের আঁধারে পুনরায় অবৈধ সংযোগ দেয়। তিতাস কর্তৃপক্ষ এই খবর পেলে সংযোগকৃত অবৈধ লাইন বিচ্ছিন্নে অভিযান পরিচালনা করে প্রায় ৫০০ বাসা-বাড়ির সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়।
অভিযানকালে উপস্থিত ছিলেন- তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সাভার জোনাল বিপণন অফিসের উপ-ব্যবস্থাপক মো. আনিসুজ্জামান রুবেল ও আব্দুল মান্নানসহ তিতাসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। অভিযান চলাকালে অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন ছিল।
শাফিন / জামান
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার