শ্রীমঙ্গল পৌরসভার ১৬ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালিত
যানজট নিরসন ও সড়ক প্রশস্তকরণে শ্রীমঙ্গলে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। ল মঙ্গলবার (২৫ জানুয়ারি) সকালে শ্রীমঙ্গল পৌরসভার পোস্ট অফিস রোডে ১৬টি স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু হয়। দীর্ঘদিন ধরে এ সড়কের জায়গা দখল করে কতিপয় ব্যবসায়ী ১৬টি দোকান নির্মাণ করে কাপড়ের ব্যবসা করে আসছিলেন।
সড়কের জায়গা ছেড়ে দিতে শ্রীমঙ্গল পৌরসভা থেকে দখলদারদের এর আগে কয়েক দফা নোটিস দিলেও তারা স্থাপনা সরিয়ে না নেয়ায় মঙ্গলবার সকালে পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, সচিব মাহবুব আলম পাটোয়ারীসহ অন্য কর্মকর্তারা সড়ক দখলমুক্ত করার উদ্যোগ নেন। এ সময় তারা ব্যবসায়ীদের সাথে আলোচনা করেন। পরে ব্যবসায়ীরা তাদের স্থাপনা নিজ দায়িত্বে সরিয়ে নিতে রাজি হন। দুপুরের মধ্যে দখলদাররা তাদের স্থাপনা সরিয়ে নেন।
শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মহসিন মিয়া মধু বলেন, পৌরসভার ব্যস্ততম পোস্ট অফিস সড়কে পাইকারি পণ্য কেনা-বেচা হয়। এ কারণে সড়কজুড়ে দিনভর যানজট লেগে থাকে। এই স্থাপনাগুলোর কারণে সড়কটি আরো সংকীর্ণ হয়ে পড়ে। এতে যানজট তীব্র আকার ধারণ করায় স্থাপনাগুলো উচ্ছেদ জরুরি হয়ে পড়ে।
তিনি আরো বলেন, শহরের যানজট নিরসনে সকল সড়কের দুই পাশের হকার উচ্ছেদে অভিযান চালানো হবে।
শাফিন / জামান
চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে সমন্বয় কমিটি করবে সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম
মরণফাঁদে পরিণত পাঁচুড়িয়া খাল: দেখার কি কেউ নেই..?
বাগেরহাট শহরে জলাবদ্ধতা, চরম দুর্ভোগে মানুষ কৃষকদের বোরো ধানের ক্ষতির আশংকা
লাকসামে পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত
টুঙ্গিপাড়ায় ভেজালমুক্ত খাদ্যের দাবিতে র্যালি-মানববন্ধন
নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশী অস্ত্রসহ সাত সদস্য গ্রেপ্তার
ঝড়ে লণ্ডভণ্ড কুমিল্লার বিদ্যুৎ ব্যবস্থা, ট্রান্সফরমার-মিটার ব্যাপক ক্ষতি, ক্ষতিগ্রস্ত হাজারো গ্রাহক
কুমিল্লায় বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার
গোদাগাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
গোবিপ্রবিতে ৯ বিভাগে কেমিক্যাল সরবরাহ, মেডিকেল সেন্টারে নতুন সরঞ্জাম সংযোজন
ভূরুঙ্গামারীতে তিনটি ইউনিয়নে বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে
গোবিপ্রবির দুই প্রকল্প এডিপিতে অন্তর্ভুক্ত