কুষ্টিয়ার জেলা প্রশাসক করোনায় আক্রান্ত
কুষ্টিয়ার জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ সাইদুল ইসলাম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বুধবার (২৬ জানুয়ারি) দুপুরে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরএম সেলিম শাহনেওয়াজ বিষয়টি নিশ্চিত করেছেন।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার (২৫ জানুয়ারি) কুষ্টিয়া সদর হাসপাতালে নমুনা পরীক্ষা করা হলে কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলামের করোনা পজিটিভ রিপোর্ট আসে। তিনি নিজ বাসভবনে কোয়ারেন্টাইনে আছেন।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরএম সেলিম শাহনেওয়াজ বলেন, মঙ্গলবার ডিসি স্যারের করোনা শনাক্ত হয়েছে। তিনি হোম কোয়েরেন্টাইনে আছেন। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।
তিনি বলেন, আমি নিজেও করোনা পজিটিভ রিপোর্ট পেয়েছি গত শুক্রবার। তাছাড়া জেলা প্রশাসকের কার্যালয়ের বেশ কয়েকজন কর্মচারী করোনা আক্রান্ত হয়েছেন। আল্লাহর রহমতে এখন সুস্থ আছি। রিপোর্ট পাওয়ার পর হোম কোয়ারেন্টাইনে আছি।
কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. এইচএম আনোয়ারুল ইসলাম বলেন, গতকাল জেলা প্রশাসকের শরীরে করোনা শনাক্ত হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়, হাসপাতালসহ বিভিন্ন সরকারি অফিসের অনেক কর্মকর্তা ও কর্মচারী করোনায় আক্রান্ত হয়েছেন। বর্তমানে করোনা আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছে। সবাইকে সচেতন হতে হবে। স্বাস্থ্যবিধি মানার বিকল্প নেই।
শাফিন / জামান
মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার
তজুমদ্দিনে কোস্টগার্ডের অভিযানে আগ্নেয় অস্ত্র সহ তিন ডাকাত আটক
উদ্বোধনের সাড়ে চার বছর পরও বন্ধ হাটহাজারী ট্রমা সেন্টার
নালিতাবাড়ীতে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে উলিপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা
ত্রিশালের পাঁচ স্কুলে নাটকের মাধ্যমে পাঠদান জাককানইবির শিক্ষার্থীদের
সাভারের রাজফুলবাড়ীয়া ভূমি অফিস ঘুষ বাণিজ্য, অনিয়ম ও দুর্নীতির আখড়া
মাদকের আখড়া নয়-হরিকেশ হোক নিরাপদ আবাসভূমি,মাদক নির্মূলে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ চায় এলাকাবাসী
চাঁপাইনবাবগঞ্জ সদরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা
সংসদে উত্থাপিত হেবা আইন শরিয়তসম্মত নয়: মুফতি একরাম হোসাইন অদুদী
পেকুয়ায় নবীন শিক্ষার্থীদের পাশে ছাত্রদল
বিয়ের অনুষ্টানে যাওয়ার পথে গরুর সঙ্গে ধাক্কায় মোটরসাইকেল আরোহী যুবকের মৃত্যু
Link Copied