ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

বগুড়ায় বাসচাপায় অটোরিকসার ৫ যাত্রী নিহত


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ২৬-১-২০২২ বিকাল ৭:১৩

বগুড়ার শেরপুরে বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছেন। বুধবার (২৬ জানুয়ারি) বিকেল ৫টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের রানীরহাট মোড়ে এ দুর্ঘটনা ঘটে। শেরপুর ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর নাদির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

তিনি জানান, নিহতদের মধ্যে চারজন পুরুষ ‍এবং একজন নারী রয়েছেন। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। 

প্রত্যক্ষদর্শীরা জানান, হানিফ এন্টারপ্রাইজের একটি বাস বেপরোয়া গতিতে বগুড়ার দিকে যাচ্ছিল। বাসটি সিরাজগঞ্জমুখী একটি অটোরিকসাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই পাঁচজন মারা যান। পরে শেরপুর হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে মরদেহগুলো উদ্ধার করেন।

শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ একেএম বানিউল আনাম জানান, হানিফ এন্টারপ্রাইজের বাসটি মির্জাপুরের রাজাপুর এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে সিএনজিচালিত একটি অটোরিকসাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকসার পাঁচ যাত্রী মারা গেছেন। বাসচালক পালিয়ে গেছে। বাসটি জব্দ করা হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

জামান / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার