ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

মেসি-নেইমার নন, পিএসজির ফ্রি-কিক নেবেন অন্য কেউ!


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৭-১-২০২২ দুপুর ১:১২

আগে এই দায়িত্বটা ছিল একা নেইমারের কাঁধে। পিএসজির ফ্রি কিক এলে ব্রাজিলিয়ান তারকার কাছেই চলে যেত বলটা। লিওনেল মেসি চলতি মৌসুমে দলে আসার পর নেইমারের সেই দায়িত্ব ভাগাভাগি হয়ে গেছে। কখনো মেসি, কখনো নেইমার, পিএসজি ফ্রি-কিক পেলে এভাবেই চলছে এখন। 

তবে সে সময়ও শেষ হয়ে এলো বোধ হয়! তাদেরই পিএসজি সতীর্থ আশরাফ হাকিমি যে একের পর এক ফ্রি কিকে মাতিয়ে বেড়াচ্ছেন আফ্রিকান নেশন্স কাপ!

চলতি আফকনে হাকিমি খেলছেন তার দেশ মরক্কোর হয়ে। শেষ ষোলয় মালাউইয়ের বিপক্ষে ছিল দলটির ম্যাচ। সেই ম্যাচেই দারুণ এক ফ্রি-কিক নিয়ে বসেন হাকিমি। তার একমাত্র গোলেই মরক্কো নিশ্চিত করে প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনাল। 

টুর্নামেন্টে অবশ্য এটাই তার প্রথম ফ্রি কিক ছিল না। গ্রুপ পর্বে এর আগে তার দলের হয়ে গ্যাবনের বিপক্ষে করেছিলেন আরও এক ফ্রি-কিক গোল। এমন ফর্মে থাকা একজনকে ফ্রি-কিকে ব্যবহারের ভাবনাটা খেলে যেতেই পারে পিএসজি কোচ মরিসিও পচেত্তিনোর মগজে। 

তবে যিনি এমন সব ফ্রি-কিক গোল করছেন, তিনি কী ভাবছেন? তিনি ফ্রি-কিক পাবেন? কথা বলবেন? উত্তরে তিনি বললেন, ‘এটা (ফ্রি কিক নিতে পারা) কঠিনই হবে। তবে আমি লিও বা নেইমারের সঙ্গে কথা বলার চেষ্টা করব।’

হাকিমি অবশ্য পিএসজিতে একটা অন্তত সমর্থন পেয়ে যেতে পারেন। সেটা আক্রমণভাগে খোদ মেসি-নেইমারের সঙ্গী কিলিয়ান এমবাপের! সম্প্রতি মরক্কোর এক ম্যাচে হাকিমির ফ্রি-কিক দেখেছেন স্বচক্ষে, টুইটও করেছেন তাকে নিয়ে। লিখেছেন, ‘আশরাফ হাকিমি! বিশ্বসেরা রাইটব্যাক! শুভরাত্রি বন্ধুরা!’ 

বয়স মাত্র ২৩ হলেও তিনি ইতোমধ্যেই খেলে ফেলেছেন রিয়াল মাদ্রিদ, বরুসিয়া ডর্টমুন্ডের মতো ক্লাবে। পিএসজিতেও ইতোমধ্যেই বেশ নাম কুড়িয়ে ফেলেছেন তিনি। চলতি মৌসুমে ২৫ ম্যাচে তিন গোল করে ফেলেছেন তিনি।

পরের ম্যাচে অবশ্য কঠিন পরীক্ষাই অপেক্ষা করছে তার জন্য। তার দল মরক্কো আফকনের শেষ আটে আগামী রোববার মুখোমুখি হবে মোহামেদ সালাহর মিসরের।

শাফিন / শাফিন

‘স্বপ্নের’ ক্লাব বার্সেলোনায় পা রাখলেন রদ্রি

১০ সেকেন্ডের ভুলে মাঠের বাইরে নেইমার!

এটাই আমাদের মানদণ্ড, মৌসুমের প্রথম শিরোপা জিতে আর্সেনাল কোচ

ক্রীড়াঙ্গনে দুর্নীতিতে জিরো টলারেন্সঃ ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে জিএম কাদেরের অভিনন্দন

অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়

অস্ট্রেলিয়ার শক্ত প্রতিরোধে চতুর্থ দিনে রোমাঞ্চের অপেক্ষা

লাবুশেন-স্মিথকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে আরও কোণঠাসা করল বাংলাদেশ

২ উইকেট নিয়ে আরেক সেশনও বাংলাদেশের

হেডকেও বোল্ড করলেন হাসান

বাংলাদেশ আর ‘ছোট’ দল নয়, সত্যিকারের হুমকি : অস্ট্রেলিয়ার গণমাধ্যম

দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের লিড ১৫৩ রান

ডারউইনে বড় লিডের পথে বাংলাদেশ