ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

দৌলতপুর সাব-রেজিস্ট্রার কার্যালয়ে দুদকের হানা


চাঁদ আলী, কুষ্টিয়া photo চাঁদ আলী, কুষ্টিয়া
প্রকাশিত: ২৭-১-২০২২ দুপুর ৩:৪৫

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রার কার্যালয়ে ভূমি রেজিস্ট্রিতে অনৈতিকভাবে অতিরিক্ত অর্থ গ্রহণের অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান পরিচালনা করেন দুদক কুষ্টিয়ার কর্মকর্তারা। গতকাল বুধবার (২৬ জানুয়ারি) বিকেল থেকে প্রায় ৫ ঘণ্টার অভিযানে দৌলতপুর সাব-রেজিস্ট্রার কার্যালয়ে দুদকের অভিযানে নগদ ৩ লাখ ১ হাজার ২০০ অতিরিক্ত টাকাসহ অফিস সহকারী মুন্নিকে আটক করা হয়।

অভিযোগের সত্যতা এবং ধারাবাহিক দুর্নীতির সংবাদ প্রকাশের জের ধরে অনুসন্ধানে জেলা দুদকের উপ-পরিচালক মো. জাকারিয়ার নেতৃত্বে কার্যালয়টিতে  দুর্নীতিবিরোধী অভিযানে হেড ক্লার্ক মোছা. জান্নাতুল ফেরদৌস মুন্নিকে ৩ লাখ ১ হাজার ২০০ অবৈধ টাকাসহ আটক করে দুদক। দীর্ঘ পাঁচ ঘণ্টা ধরে চলে অভিযান। এ সময় অফিসের দরজা বন্ধ করে দুদকের কর্মকর্তা ও স্থানীয় প্রশাসন সকল নথি যাচা‍ই-বাছাই করে। একপর্যাযয়ে  হেড ক্লার্ক জান্নাতুল ফেরদৌস ম‍ুন্নির ব্যবহৃত একটি ড্রয়ার থেকে এ টাকা উদ্ধার করা হয়। পরে হিসাব-নিকাশ করে দেখা যায় অতিরিক্ত ৩ লাখ ১ হাজার ২০০ টাকার কোন বৈধ হিসাব নেই। অতিরিক্ত টাকার সঠিক হিসাব না দিতে পারায় এবং ঘুষ বাণিজ্যে লিপ্ত থাকার অপরাধে দৌলতপুর রেজিস্ট্রি অফিসের হেড ক্লার্ক মোছা. জান্নাতুল ফেরদৌস মুন্নিকে ঘটনাস্থল থেকে আটক করে দুদক। পরে তাকে দৌলতপুর থানা পুলিশের হাতে তুলে দেয়া হয়।

অভিযান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দুদকের উপ-পরিচালক মো. জাকারিয়া বলেন, অবৈধভাবে ঘুষ গ্রহণের জন্য হেড ক্লার্ক জান্নাতুল ফেরদৌস মুন্নিকে ৩ লাখ ১ হাজার ২০০ টাকাসহ আটক করা হয়েছে। এ সময় কর্মকর্তা সাব-রেজিস্ট্রার সুব্রত কুমার সিংহকে কেন আটক করা হলো না- এমন প্রশ্নের জবাবে তিনি জানান, কমিশনের সিদ্ধান্ত মোতাবেক কিভাবে মামলা হবে, কতজনের নামে মামলা হবে, সে সিদ্ধান্ত দুর্নীতি দমন কমিশনের চলমান আইন অনুযায়ী সিদ্ধান্ত নিয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।

এ সময় তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে দুদক সব সময় বদ্ধপরিকর। যেখানেই অভিযোগ, সেখানেই অভিযান চলমান থাকবে।

শাফিন / জামান

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার

তজুমদ্দিনে কোস্টগার্ডের অভিযানে আগ্নেয় অস্ত্র সহ তিন ডাকাত আটক

উদ্বোধনের সাড়ে চার বছর পরও বন্ধ হাটহাজারী ট্রমা সেন্টার

নালিতাবাড়ীতে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে উলিপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা

ত্রিশালের পাঁচ স্কুলে নাটকের মাধ্যমে পাঠদান জাককানইবির শিক্ষার্থীদের‎

সাভা‌রের রাজফুলবাড়ীয়া ভূমি অফিস ঘুষ বাণিজ্য, অনিয়ম ও দুর্নীতির আখড়া

মাদকের আখড়া নয়-হরিকেশ হোক নিরাপদ আবাসভূমি,মাদক নির্মূলে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ চায় এলাকাবাসী

চাঁপাইনবাবগঞ্জ সদরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা

সংসদে উত্থাপিত হেবা আইন শরিয়তসম্মত নয়: মুফতি একরাম হোসাইন অদুদী

পেকুয়ায় নবীন শিক্ষার্থীদের পাশে ছাত্রদল

বিয়ের অনুষ্টানে যাওয়ার পথে গরুর সঙ্গে ধাক্কায় মোটরসাইকেল আরোহী যুবকের মৃত্যু