ঢাকা বৃহষ্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

মির্জাগঞ্জে গাছের সঙ্গে শত্রুতা


মাসুম বিল্লাহ, মির্জাগঞ্জ photo মাসুম বিল্লাহ, মির্জাগঞ্জ
প্রকাশিত: ২৭-১-২০২২ দুপুর ৪:৫১
মির্জাগঞ্জে ঘটকের আন্দুয়ায় বাগানের গাছ কেটে জমি দখলের অভিযোগ উঠেছে পার্শ্ববর্তী পিঁপড়াখালী গ্রামের মো. সোহাগ সিকদারের বিরুদ্ধে। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) দুপুরে উপজেলার ঘটকের আন্দুয়া গ্রামের সাবেক ইউপি সদস্য আ. করিম হাওলাদারের  ২০০টি গাছ কর্তন করা হয়েছে।
 
ক্ষতিগ্রস্ত করিম হাওলাদার বলেন, নিজের ৬ শতাংশ জমিতে কলাগাছ, রেন্টি ও কড়াইসহ দেশীয় ২৫০টি গাছ রোপণ করেন তিনি। পাশের গ্রামের রুস্তম আলী সিকদারের ছেলে সোহাগ দেশীয় অস্ত্রসহ ৫০-৬০ জন লোকজন নিয়ে জোরপূর্বক বিবাদের জেরে ২০০টি গাছ  কেটে ওই জমিতে মাটি ভরাট করে দখলে করতে চায়। যাওয়ার সময় অধিকাংশ গাছ ও ফল নিয়ে যায়। এতে  প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়। মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।
 
অভিযুক্ত সোহাগ সিকদার ঘটনা অস্বীকার করেছেন। 
 
স্থানীয় ইউপি চেয়ারম্যান অ্যাড. মো. আবুল বাশার নাসির বলেন, ঘটনাটি আসলেই দুঃখজনক। খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। বিবেকহীন মানুষ ছাড়া এ ধরনের কাজ করা সম্ভব নয়। 
 
এ বিষয়ে মির্জাগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন তালুকদার জানান, অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

শাফিন / জামান

অপহরণকারী সন্দেহে নারীসহ দুইজনকে পুলিশে দিল স্হানীয়রা

চাঁপাইনবাবগঞ্জে চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির ৩ প্রার্থীর মনোনয়ন ফরম জমা

কাপাসিয়ায় শিক্ষার্থীদের ইভটিজিং, বখাটের ৩ মাসের কারাদন্ড দিলেন এসিল্যান্ড

বগুড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কালিহাতীতে চালককে জিম্মি করে মাইক্রোবাস নিয়ে যাওয়ার চেষ্টা, রামদা-রড উদ্ধার

‎জলাশয়ে প্রাণের জোয়ার, ত্রিশালে ছাড়া হলো মাছের পোনা

কাশবন থেকে রিভলবার ও গুলি উদ্ধার

​সাতকানিয়ায় বিদায়ি ইউএনও মাহমুদুল হাসানের মহামারী!

অভাবের সংসারে অসমাপ্ত ঘর, রেহানার পাশে হারুন মোল্লা ফাউন্ডেশন।

গোদাগাড়ীতে সীমান্তবাসীর বিকল্প কর্মসংস্থানে বিজিবির প্রশিক্ষণ, সনদ পেলেন ২০ জন

মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম. এ. খালেক আটক

গাজীপুরে কর্মশালা: খামারিদের সুরক্ষায় সহজ শর্তে ঋণের ঘোষণা দিলেন প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী