ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

রূপগঞ্জে পুলিশি বাধায় বিএনপির আহ্বায়ক কমিটির পরিচিতি সভা পণ্ড


রূপগঞ্জ প্রতিনিধি photo রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২৭-১-২০২২ দুপুর ৪:৫১

নারায়ণগঞ্জের রূপগঞ্জে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির পরিচিতি সভা পুলিশ বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতাকর্মীরা। এতে নেতাকর্মীদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। তবে পুলিশ বলছে, বিএনপির স্বাভাবিক প্রোগ্রাম পুলিশ বন্ধ করবে কেন? তারা নিজেরাই বন্ধ করে দিয়ে পুলিশের ওপর দোষ চাপাচ্ছেন। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সকালে উপজেলার দাউদপুর ইউনিয়নের জিন্দা এলাকায় পুলিশ বাধা দিলে উপজেলা বিএনপি আয়োজিত পরিচিতি সভা পণ্ড হয়ে যায়। 

রূপগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন জানান, জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক নাসির উদ্দিন ও সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদ স্বাক্ষরিত রূপগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির অনুমোদন দেয়া হয়। ওই কমিটির পরিচিতি সভা হিসেবে বৃহস্পতিবার সকাল ৯টার দিকে জিন্দা এলাকায় একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে উপজেলা বিএনপির সদস্য সচিব মুহাম্মদ বাছির উদ্দিন বাচ্চুর সঞ্চালনায় সভাপতিত্ব করার কথা ছিল আহবায়ক অ্যাডভোকেট মাহাফুজুর রহমান হুমায়ুনের।

এছাড়া কমিটির অন্যদের মধ্যে উপস্থিত থাকার ছিল- যুগ্ম-আহ্বায়ক শরীফ আহাম্মেদ টুটুল, আশরাফুল হক রিপন, আনোয়ার সাদাত সায়েম, অ্যাডভোকেট গোলজার হোসেন, মাহাবুবুর রহমান, আব্বাস উদ্দিন ভূঁইয়া, সদস্য সচিব বাকির হোসেন, সানাউল্লাহ, রমিজ উদ্দিন, রজব আলী ফকিরসহ কমিটির সকলের। এছাড়া বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদেরও উপস্থিত থাকার কথা ছিলো।

বুধবার রাতেই সভাস্থল এবং নেতাকর্মীদের বাড়িতে গিয়ে সভা না করার জন্য থানা পুলিশ শাসিয়ে আসে। বৃহস্পতিবার সকালে ফের একদল থানা পুলিশ সভাস্থলে গিয়ে প্রকাশ্যে বাধা দিয়ে আসে। অপরদিকে, নেতাকর্মীদের মাঝে আতংক সৃষ্টি করতে সকাল থেকেই সভাস্থলের আশপাশে হোন্ডার মহড়া দেয় ছাত্রলীগ ও যুবলীগ। ফলে রূপগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির পরিচিতি সভাটি পণ্ড হয়ে যায়। এতে নেতাকর্মীদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।  

অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন অভিযোগ করে বলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির শান্তিপূর্ণ পরিচিতি সভাটি পুলিশ বন্ধ করে দিয়ে ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় উপজেলা বিএনপির পক্ষ থেকে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। 

এ বিষয়ে রূপগঞ্জ থানার ওসি (তদন্ত) ইন্সপেক্টর হুমায়ুন কবির মোল্লা বলেন, বিএনপি শান্তিপূর্ণভাবে সভা করলে পুলিশ বন্ধ করবে কেন? এছাড়া এ সভার ব্যপারে আমাদের জানা নেই। আমার মনে হয় তারা তাদের প্রোগ্রামটি নিজেরাই বন্ধ রেখে পুলিশের ওপর দোষ চাপাচ্ছেন।

শাফিন / জামান

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার