৬ মাস টি-টোয়েন্টি খেলবেন না তামিম
আগামী ৬ মাস আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট খেলবেন না বলে ঘোষণা দিয়েছেন ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল। আজ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।
তামিম ইকবাল টি-টোয়েন্টি খেলবেন কী খেলবেন না, এ নিয়ে গত কয়েকদিন বেশ আলোচনার জন্ম দিয়েছে বাংলাদেশের ক্রিকেটে। তামিমের সঙ্গে আলোচনা করছেন বিবিসি সভাপতি এবং অন্য কর্মকর্তারা।
অবশেষে আজ মিডিয়ার মুখোমুখি হয়েছেন তামিম। সেখানে তিনি বলেন, ‘গত কয়েকদিন ধরে বোর্ডের অনেকের সঙ্গে, বিসিবি সভাপতি এবং ক্রিকেট অপারেশন্স কমিটির প্রধান জালাল ইউনুসের সঙ্গে মিটিং হয়েছে, কথাবার্তা হয়েছে। তারা চাচ্ছেন আমি টি-টোয়েন্টি কন্টিনিউ করি। অন্তত বিশ্বকাপ পর্যন্ত।’
‘তবে দুই পক্ষের কথা-বার্তা শেষে আমি সিদ্ধান্ত নিয়েছি, আগামী ৬মাস টি-টোয়েন্টি ক্রিকেট খেলবো না। টেস্ট এবং ওয়ানডেতে পুরোপুরি মনযোগ থাকবে আমার। ৬ মাস ইন্টারন্যাশনাল টি-টোয়েন্টি নিয়ে কিছুই ভাববো না। আশা করছি এ সময়ে ইয়াং ক্রিকেটাররা এত বেশি খেলবে যে, হয়তো আমার আর প্রয়োজন পড়বে না।’
৬ মাস পর কী হবে সেটাও জানিয়েছেন তামিম। তিনি বলেন, ‘৬ মাস পর টিম ম্যানেজমেন্ট মনে করলে, বিশ্বকাপের জন্য দরকার হলে, আমি রেডি থাকি তাহলে তখন আলোচনা করবো। তবে আমার জায়গায় যারা খেলবে, তারা এত ভালো খেলবে যে আমার হয়তো প্রয়োজন পড়বে না।’
শাফিন / জামান
বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান
বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল
রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই
রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও
কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম
অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা
বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে
আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!