ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

ভোটের আগেই জয়ের আভাস মিশা-জায়েদের


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৮-১-২০২২ দুপুর ১২:৩

কড়া নিরাপত্তার মধ্য দিয়ে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন চলছে। নির্বাচন শুরুর আগেই ক্যামেরাবন্দি হয়েছেন জায়েদ খান ও মিশা সওদাগর। তাদের দুজনকে হাত দিয়ে বিজয়ের চিহ্ন দেখাতে গিয়েছে। শুক্রবার (২৮ জানুয়ারি) এফডিসিতে সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়।

ভোট শুরুর আগ মুহূর্তে সাংবাদিকদের মিশা সওদাগর বলেন, সুন্দর, স্বাভাবিক পরিবেশে সবাই ভোট দেবেন। সকালে নির্বাচন কমিশন থেকে আমাকে ও কাঞ্চন ভাইকে ডেকেছেন। আমরা ব্যালট পেপার দেখেছি। ২৩৪ নম্বর ব্যালটে একটু ভুল ছিল। সেজন্য আমাদের সবার সম্মতিক্রমে সেটা বাতিল করা হয়েছে।

এদিকে নির্বাচন শুরুর আগেই একসঙ্গে ক্যামেরাবন্দি হয়েছেন মিশা ও জায়েদ। হাস্যোজ্বল মুখে হাতের আঙুলে বিজয়ের চিহ্ন দেখিয়ে যেন আগাম জয়ের আভাস দিলেন তারা। তবে বিপরীত প্যানেলে থাকা ইলিয়াস কাঞ্চন ও নিপুণের দিকেও রয়েছে সম্ভাবনা। তাই শেষ পর্যন্ত কার গলায় বিজয়ের মালা শোভা পায়, সেটা জানা যাবে রাতে।

চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের এই নির্বাচনে ভোটারের সংখ্যা ৪২৮ জন। নির্বাচনের প্রধান কমিশনারের দায়িত্ব পালন করছেন পীরজাদা শহীদুল হারুণ। তার সঙ্গে সদস্য হিসেবে আছেন বিএইচ নিশান ও বজলুর রাশীদ চৌধুরী। আপিল বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে সোহানুর রহমান সোহানকে। এই বোর্ডের সদস্য মোহাম্মদ হোসেন জেমী ও মোহাম্মদ হোসেন।

জামান / জামান

বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান

বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা

মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান

ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ

‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের

নীল জলরাশির প্রেমে পারশা

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম

স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ

জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল

বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা

শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা

সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ

বিবাহিত সহশিল্পীর প্রেমে সাবা কামার, অতঃপর...