ঢাকা রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ৫০ বছরপূর্তি উৎযাপন ও ক্যাম্পেইন প্রোগ্রামের উদ্বোধন


শেখ রাজীব হাসান, টঙ্গী photo শেখ রাজীব হাসান, টঙ্গী
প্রকাশিত: ২৮-১-২০২২ দুপুর ৩:৬

গাজীপুরের টঙ্গীতে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর অগ্রযাত্রার ৫০ বছরপূর্তি উৎযাপন ও ক্যাম্পেইন প্রোগ্রামের উদ্বোধনসহ বায়ুদূষণ হ্রাস ইনোভেশন আইডিয়া পাইলটিং কার্যক্রম অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। টঙ্গী আরবান প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সংস্থাটির ধারাবাহিক অগ্রযাত্রাকে সাফল্যমণ্ডিত করতে টঙ্গী পূর্ব থানাধীন দত্তপাড়া দীঘিরপার এলাকায় সাদিয়া কমিউনিটি সেন্টারে আয়োজিত ৫০ বছর পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ। 

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গাজীপুর সিটি কর্পোরেশনের জোনাল নির্বাহী কর্মকর্তা কে এম জহিরুল আলম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর ডেপুটি ডিরেক্টর মঞ্জু মারিয়া পালমা, ৪৯ নং ওয়ার্ড কাউন্সিলর ফারুক আহমেদ, ৫৪ নং ওয়ার্ড কাউন্সিলর নাছির উদ্দিন মোল্লা, ৫৬ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আবুল হোসেন, WASTECH-এর প্রধান নির্বাহী মোহিউদ্দিন সৌরভ, টঙ্গী আরবান প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর টেকনিক্যাল কো-অরডিনেটর ডমিনিক সেন্টু গমেজ ও আরবার ম্যানেজার, যোয়ান্না ডি, রোজারিও। অনুষ্ঠান সঞ্চালনা করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর ফ্রিলান্ড পেরেরা এলি ও শ্রাবন্তী। 

মেয়র আসাদুর রহমান কিরণ বলেন, আন্তর্জাতিক শিশু উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। বাংলাদেশে তাদের ৫০ বছর পুর্তি সফল ভাবে পালন করছে জেনে অত্যন্ত আনন্দিত হয়েছি। টঙ্গী এলাকায় তারা ৪টি বিশেষ ক্যাম্পেইন কর্মসূচি হাতে নিয়েছে যাতে এলাকার অনেক শিশু, কিশোর-কিশোরী এবং গর্ভবতী মায়েরা ব্যাপক ভাবে উপকৃত হবে। শিশুদেও সার্বিক উন্নয়নে তাদেও অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা করি। ওয়ার্ল্ড ভিশন কর্তৃক আয়োজিত সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে ৫০ বছরের কেক কেটে শুভ উদ্বোধন ঘোষনা করে তিনি আরো বলেন বর্তমান বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী, জাতির জনক বঙ্গবন্ধুর যোগ্য উত্তরসুরি, বাংলার নবদ্বিগন্তের স্বপ্ন দ্রষ্টা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে পৃথিবীর বুকে একটি সম্মান জনক আসনে নিয়ে যাবার জন্য অক্লান্ত পরিশ্রম কওে যাচ্ছেন। উদ্দেশ্য একটাই, সেট হলো বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাকে বাস্তবে রূপ দেয়া আর এ অগ্রযাত্রায় ওয়ার্ল্ড ভিশনের মতো কার্যকরি আরো বড় বড় সংগঠন এগিয়ে আসলে আমরা সবসময় শুস্বাগতম জানাবো।

মঞ্জ মারীয়া পালমা বলেন, আমরা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ আপনাদের পাশে ছিলাম, আছি এবং থাকবো। তবে আপনাদের দায়িত্ব আপনাদেরই বুঝে নিতে হবে। ৪টি ক্যাম্পেইন এর মাধ্যমে দায়িত্ব বাহকদের সচেতনতা সৃষ্টিতে এবং জনগণের সেবা দোড় গোড়ায় পৌছে দেবার চেষ্টা কওে যাচ্ছি। 
সমাপনি বক্তৃতায় জোয়ান্নাডি রোজারিও বলেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ শিশুদের কল্যাণে সরকারের পাশাপাশি সব সময় আন্তরিকতার সাথে কাজ করেছে। আমরা চাই সকল শিশুই সমান এবং সবাই সমান অধিকার ভোগ করবে এবং এটি প্রতিষ্ঠা করতেই আমরা সব সময় আপনাদের থাকবো।

অনুষ্ঠানটি সফল করতে সার্বিক সহযোগীতা করেন, ওয়ার্ল্ড ভিশন এ দায়িত্বরত কর্মকর্তা লরেন্স ফলিয়া, জসিম উদ্দিন, বনি হালদার, স্বপন কুমার গাইন, রিপা চাকমা, শ্রাবন্তি প্রমুখ।

জামান / জামান

ধামইরহাটে জামায়াতে ইসলামী যুব দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত

পূর্বধলায় এমপির গাড়ি ভাঙচুর মামলায় বিএনপি নেতাকর্মীদের ‘মিথ্যা আসামি’ করার অভিযোগ, সংবাদ সম্মেলন

গাইবান্ধায় বজ্রপাতে শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু

কসবায় সাংবাদিক হত্যা মামলায় বিএনপি নেতা গ্রেফতার

উলিপুর মহিলা ডিগ্রি কলেজে উন্নয়ন ভাবনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

​ভোগান্তি ছাড়াই কৃষি কার্ডে জ্বালানি তেল পাচ্ছেন রাণীনগরের কৃষকরা

নবীনগরে নৌকায় বসা নিয়ে দ্বন্দ্বে ঘুষির আঘাতে এক ব্যক্তির মৃত্যু

ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগে প্রধান শিক্ষক আটক

হোমনায় গাঁজাসহ দুই যুবক-যুবতী গ্রেফতার

গাছ কাটাকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় নারীকে মারধরের অভিযোগ, বিএনপি সভাপতির বিরুদ্ধে তদন্তের দাবি

দাউদকান্দিতে ৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নবজাতক কণ্যা শিশুর ঠাঁই হলো ‘চট্রগ্রামের ছোটমণি নিবাসে’

বোদায় ছাত্রী শ্লীলতাহানির অভিযোগে প্রধান শিক্ষককে উত্তম মাধ্যম দিয়ে পুলিশে সোপর্দ