ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

নারায়ণগঞ্জে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১৩ ইউনিট


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ২৮-১-২০২২ বিকাল ৬:২৮

নারায়ণগঞ্জের মদনপুরে অলিম্পিক বিস্কুট ফ্যাক্টরির বিপরীতে অবস্থিত জাহিন গার্মেন্টসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৮ জানুয়ারি) বিকেলে বন্দর উপজেলার সোনারগাঁও রোডের এ পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দফতরের মিডিয়া সেল ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান শিকদার জানান, বিকেল ৪টা ৩০ মিনিটের দিকে জাহিন গার্মেন্টসে লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। এরপর প্রথম ইউনিট পৌঁছায় ১৫ মিনিটের মধ্যেই ৪টা ৪৫ মিনিটে। এরপর একে একে আগুন নিয়ন্ত্রণে পাঠানো হয়েছে ১৩টি ইউনিট। আগুন নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা চলছে বলে জানান তিনি।

ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, তিনটি দোতলা ভবনের প্রথম এবং দ্বিতীয় তলায় আগুন জ্বলছে। আমাদের ফায়ার ফাইটাররা কাজ করছেন। সর্বশেষ খবর অনুযায়ী আগুন নিয়ন্ত্রণে আসেনি। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। আগুন নির্বাপণ শেষে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হবে।

এর আগে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে জেলার বিভিন্ন স্টেশনের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।

জামান / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার