অভিনয় শিল্পী সংঘের নির্বাচনে সভাপতি আহসান হাবিব নাসিম, সম্পাদক রওনক হাসান
সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে স্বাস্থ্যবিধি মেনে অভিনয় শিল্পী সংঘের নির্বাচন সম্পন্ন হয়েছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে শুক্রবার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণের কথা থাকলেও ভোটের সময় বাড়িয়ে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত করা হয়। দুই ঘণ্টা বিরতি দিয়ে রাত ৯টার দিকে শুরু হয় ভোট গণনা। রাত সোয়া ১০টায় ফলাফল ঘোষণা করেন অভিনয় শিল্পী সংঘের নির্বাচন কমিশনার অভিনেতা খায়রুল আলম সবুজ। ঘোষিত ফলাফলে এবার সভাপতি পদে জয়ী হয়েছেন গত দুই মেয়াদে সফল সাধারণ সম্পাদক আহসান হাবীব নাসিম।
তিনটি সহ-সভাপতি পদে বিজয়ী হয়েছেন যথাক্রমে আনিসুর রহমান মিলন, ইকবাল বাবু ও সেলিম মাহবুব। সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন রওনক হাসান। যুগ্ম-সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন নাজনীন হাসান চুমকী এবং জামিল হোসেন।
এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে জয়ী হয়েছেন সাজু খাদেম, অর্থ সম্পাদক পদে মুহাম্মদ নূর এ আলম (নয়ন), দপ্তর সম্পাদক পদে শেখ মেরাজুল ইসলাম, অনুষ্ঠান সম্পাদক পদে রাশেদ মামুন অপু, আইন ও কল্যাণ সম্পাদক পদে ঊর্মিলা শ্রাবন্তী কর, প্রচার ও প্রকাশনা পদে প্রাণ রায়, তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে সুজাত শিমুল। ৭টি কার্যনির্বাহী সদস্য পদে বিজয়ী হয়েছেন- আইনুন নাহার পুতুল, তানভীর মাসুদ, মাজনুন মিজান, আশরাফুল আশীষ, সূচনা সিকদার, শামস সুমন এবং হিমে হাফিজ।
অভিনয় শিল্পী সংঘে এবার মোট ভোটার সংখ্যা ছিল ৭৪৮টি।
জামান / জামান
নুসরাতের বিখ্যাত সেই গান গেয়ে প্রশংসায় ভাসছেন দিলজিৎ
মোশাররফ-জুঁই-হাসানদের ‘এক পাতিলের সংসার’
দাম্পত্যের ২০ বছর পূর্তিতে ফের সুরিয়া-জ্যোতিকার ‘বিয়ে’
নারীদের উদ্দেশে সাফা কবির : নিজের জায়গা তৈরি করো
নিজের সন্তানের কাছেই যেতে পারছেন না সেলিনা, অভিনেত্রীর হাহাকার
বাঁধনের বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির
ভক্তদের দুঃশ্চিন্তা দূর করলেন শাহরুখ খান
জীবনে উত্থান-পতন আসবেই : পূর্ণিমা
অবসর নিচ্ছেন অমিতাভ? জল্পনায় মুখ খুললেন অভিনেতা
এমি অ্যাওয়ার্ডে পুরস্কার উঠল যাদের হাতে
এবার সুপারহিরো ছবিতে আমির খান!
প্রথমবার টিভি ধারাবাহিকে কোয়েল