ঢাকা শনিবার, ১১ জুলাই, ২০২৬

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন

সভাপতি ইলিয়াস কাঞ্চন, সাধারণ সম্পাদক জায়েদ খান


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৯-১-২০২২ দুপুর ১০:১৮

উৎসব আর উত্তেজনায় অনুষ্ঠিত হলো চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। এবারের নির্বাচনে দৃষ্টি ছিল সবার। মাস খানেক ধরেই নির্বাচন ঘিরে আলোচনা, সমালোচনার ঝড় বইছিল দেশের শোবিজ অঙ্গনে। সব জল্পনা-কল্পনা শেষে নতুন নেতৃত্ব পেল শিল্পী সমিতি। ইলিয়াস কাঞ্চন সভাপতি নির্বাচিত হয়েছেন। টানা তৃতীয়বার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জায়েদ খান।

শুক্রবার (২৮ জানুয়ারি) ভোট উপলক্ষে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) বসে তারকাদের মিলনমেলা। সকাল থেকেই তারকাদের আনাগোনায় মুখর হয়ে ওঠে এফডিসি। দিনভর চলে ভোটগ্রহণ। ভোট গণনা শেষে শনিবার (২৯ জানুয়ারি) ভোর পৌনে ৬টার দিকে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা হারুন।

ভোটে আগামী দুই বছরের জন্য সভাপতি হিসেবে ইলিয়াস কাঞ্চন, সাধারণ সম্পাদক হিসেবে জায়েদ খান নির্বাচিত হয়েছেন। তারা ভোট পেয়েছেন যথাক্রমে ১৯১টি ও ১৭৬টি। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন সভাপতি পদে মিশা সওদাগর আর সাধারণ সম্পাদক পদে নিপুণ। তারা ভোট পেয়েছেন যথাক্রমে ১৪৮টি ও ১৬৩টি।

বিজয়ীরা হলেন- সভাপতি- ইলিয়াস কাঞ্চন (১৯১), সহ-সভাপতি- মনোয়ার হোসেন ডিপজল (২১৯) ও মাসুম পারভেজ রুবেল (১৯১), সাধারণ সম্পাদক- জায়েদ খান (১৯৬), সহ-সাধারণ সম্পাদক- সাইমন সাদিক (২১২), সাংগঠনিক সম্পাদক- শাহানূর (১৮৪), আন্তর্জাতিক সম্পাদক- জয় চৌধুরী (২০৫), দফতর ও প্রচার সম্পাদক- আরমান (২৩২), সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক- ইমন (২০৩), কোষাধ্যক্ষ- আজাদ খান (১৯৩)।

কার্যকরী পরিষদ সদরা হলেন- রোজিনা (১৮৫), মৌসুমী (২২৫), কেয়া (২১২), জেসমিন (২০৮), অঞ্জনা (২২৫), অমিত হাসান (২২৭), চুন্নু (২২০), আলিরাজ (২০৩), সুচরিতা (২০১), ফেরদৌস (২৪০) ও অরুণা বিশ্বাস (১৯২)।

চলচ্চিত্র শিল্পী সমিতির ভোটার ৪২৮ জন। নির্বাচনে ভোট দিয়েছেন ৩৬৫ জন। বাতিল হয়েছে ১০টি ভোট। বৈধ ভোট ৩৫৫টি।

জামান / জামান

আজ পূর্ণিমার জন্মদিন, কত বছরে পা রাখলেন চিরসবুজ এই নায়িকা?

যে সম্মান আমি হারিয়েছি, রাষ্ট্র কি তার দায় নেবে?

বিয়ের অনুমতি নিতেই মোটা টাকা খরচ টেইলর সুইফটের

মুক্তি পেল আজও অর্ধাঙ্গিনী

মরক্কোর বিদায়ে অশ্রুসিক্ত নোরা ফাতেহি

জানা গেল ব্যাচেলর পয়েন্ট-এর নতুন চরিত্রের নাম

মরক্কোর বিদায়ে ভিডিও বার্তায় আবেগপ্রবণ নোরা ফাতেহি

নান্দনিক লুকের আড়ালে গল্পের নির্মাতা ফারজানা এ্যানি

অমির প্রত্যাবর্তন, বিশ্বকাপ চমকে মুক্তি পেল ‘ব্যাচেলর পয়েন্ট’-এর চ্যাপ্টার ১৩

শিক্ষকের প্রেমে ‘শালিক বালিকা’ তটিনী!

‘টিলটিপ’ ওয়েব ফিল্মে সুনেরাহ

কাজের আগে মানুষ আমার ওজনটা দেখে : অঞ্জলি

শপথ নিল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন কমিটি