সর্বনিম্ন ভোট পেয়ে হারলেন পরীমনি
রাতভর ভোট গণনার পর অবশেষে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে দেখা গেছে, কার্যকরী সদস্য পদে দ্বিতীয় সর্বনিম্ন ভোট পেয়ে হেরেছেন বহুল আলোচিত ও সমালোচিত নায়িকা পরীমনি। শনিবার (২৯ জানুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে নির্বাচনের ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা হারুন।
এতে দেখা যায়, কার্যকরী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ২৪ জন। এর মধ্যে সর্বনিম্ন ভোট পেয়েছেন রবিউল ইসলাম হরবোলা। তিনি মাত্র ৪৭টি ভোট পেয়েছেন। এরপর দ্বিতীয় সর্বনিম্ন ভোট পেয়েছেন নায়িকা পরীমনি এবং চিত্রনায়ক শাকিল খান। তারা দুজনেই মাত্র ৭৯টি করে ভোট পেয়েছেন। এত কম ভোট পাওয়ায় তাদের কেউই বিজয়ী হননি। কার্যকরী সদস্য পদে সবচেয়ে বেশি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন নায়ক ফেরদৌস। তার নামে ভোট পড়েছে ২৪০টি। এছাড়া আরো ১০ জন বিজয়ী হয়েছেন।
এদিকে সভাপতি পদে ইলিয়াস কাঞ্চন এবং সাধারণ সম্পাদক পদে টানা তৃতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন জায়েদ খান। নির্বাচনে সহ-সভাপতি পদে ডিপজল ও রুবেল, সহ-সাধারণ সম্পাদক পদে সাইমন সাদিক জয়ী হয়েছেন। যুগ্ম সম্পাদক পদে জয়ী হয়েছেন অভিনেত্রী শাহানূর৷ সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে মামনুন ইমন ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন জয় চৌধুরী। এছাড়া কার্যকরী সদস্য পদে জয়ী হয়েছেন মৌসুমী, অঞ্জনা, রোজিনা, অরুণা বিশ্বাস, আলীরাজ, সুচরিতা, কেয়া, ফেরদৌস, অমিত হাসান, জেসমিন ও চুন্নু।
নির্বাচনে মোট ভোটার ছিল ৪২৮ জন। তবে ভোট দিয়েছেন ৩৬৫ জন। মোট ৮৫.২৮ শতাংশ ভোট পড়ে।
জামান / জামান
বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান
বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা
মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান
ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ
‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের
নীল জলরাশির প্রেমে পারশা
জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম
স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ
জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল
বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা
শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা
সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ