ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

প্রকাশিত হচ্ছে কুবি শিক্ষক নূর রাজুর তৃতীয় বই


কুবি প্রতিনিধি photo কুবি প্রতিনিধি
প্রকাশিত: ২৯-১-২০২২ দুপুর ৩:১৪

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহকারী অধ্যাপক নূর মোহাম্মদ রাজুর তৃতীয় বই আসছে এবারের বই মেলায়। বইটির নাম 'কুমিল্লার সাংস্কৃতিক অঙ্গন; একটি সমীক্ষা'।

সহকারী অধ্যাপক নূর রাজুর সাথে কথা বলে জানা যায়, ‘কুমিল্লা সাংস্কৃতিক অঙ্গন; একটি সমীক্ষা' বইটি  কলি প্রকাশনী থেকে বের হচ্ছে ২০২২ সালের বই মেলায়। এ বইয়ের ভূমিকা লিখেছেন বাংলা বিভাগের শিক্ষক অধ্যাপক ড. আহমেদ মাওলা। ২০১৮ সালে ইউজিসি থেকে পাওয়া একটি গবেষণা প্রকল্পের নতুন রূপ হচ্ছে এ বইটি। বইটিতে কুমিল্লার শহরকেন্দ্রিক যে সংগঠনগুলো আছে বিশেষ করে সাংস্কৃতিক যে সংগঠনগুলো আছে সেগুলোর কার্যক্রমগুলো তুলে ধরার চেষ্টা করেছি।

এ ব্যাপারে নূর মোহাম্মদ রাজু বলেন, কুমিল্লা শহর আমার প্রাণের শহর। এই শহরেই আমি বেড়ে উঠেছি। কুমিল্লায় রয়েছে অনেক ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি। শুধু বাংলাদেশ, পাকিস্তান, ব্রিটিশ আমলের মধ্যে সেটা সীমাবদ্ধ নয়। ছোটবেলা থেকে কুমিল্লার সংস্কৃতিতে বেড়ে ওঠা নিজের দেখা ও অভিজ্ঞতা থেকে এই গ্রন্থের বিবরণগুলো লিখেছি। মঞ্চকেন্দ্রিক আনুষ্ঠানিকতার রেশ দ্রুত ফুরিয়ে যায় কিন্তু ইতিহাসে তা ধরা থাকে না। আমার মনে হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানের কার্যক্রম কেবল তাৎক্ষণিক প্রয়োজন মেটায় না, এর একটি লিখিত ইতিহাস থাকা প্রয়োজন। সেই ভাবনা থেকেই মূলত এই গ্রন্থের সূচনা।

তিনি আরো বলেন, কুমিল্লা শহরকেন্দ্রিক নাট্যচর্চা, আবৃত্তিচর্চা, সংগীতচর্চা ও নৃত্যচর্চার পরিচয় ও তাদের কার্যক্রম যতটুকু সম্ভব তুলে ধরার চেষ্টা করেছি এই গ্রন্থের মধ্যে। আমার চিন্তা-ভাবনা আছে সামনে কুমিল্লার ওপর আরো বৃহৎ পরিসরে কাজ করার। আগামী বই মেলায়ও আমার বই বের করার ইচ্ছে আছে।

এর আগে নূর মোহাম্মদ রাজুর ‘কুমিল্লার লোকসংস্কৃতি : রূপ ও রূপান্তর’ নামক একটি গবেষণাধর্মী ও ‘করোনা কথন’ নামক একটি কবিতার বই প্রকাশিত হয়েছিল।

শাফিন / জামান

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে

বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী