ইলিয়াস সানির দিকে ইট ছুড়ে মারলেন সাব্বির!
বাংলাদেশ ক্রিকেটের ‘ব্যাড বয়’ হিসেবে পরিচিত সাব্বির রহমান। মাঠ কিংবা মাঠের বাইরে, একাধিকবার আলোচনায় এসেছেন অক্রিকেটীয় ঘটনা ঘটিয়ে। কয়েক মাস আগে নিজ শহর রাজশাহীতে এক পরিচ্ছন্নতাকর্মীর গায়ে হাত তুলে ক্ষমা চেয়েছিলেন তিনি। এবার তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে ক্রিকেটার ইলিয়াস সানিকে উদ্দেশ্য করে ইট মারা ও গালাগালি করার।
ঘটনাটি সাভারের বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে। বিকেএসপির আলাদা দুই ভেন্যুতে খেলা ছিল লিজেন্ডস অব রূপগঞ্জ ও শেখ জামাল স্পোর্টিং ক্লাবের। রূপগঞ্জের হয়ে খেলছেন সাব্বির। ইলিয়াস সানি খেলছেন শেখ জামালের হয়ে। তখনো রূপগঞ্জের খেলা শুরু হয়নি, চলছিল শেখ জামালের ম্যাচ। খেলা চলাকালীন ফিল্ডিং করা ইলিয়াস সানিকে উদ্দেশ্য করে মাঠের বাইরে থেকে ইট ছুড়ে মারেন সাব্বির। পরে বর্ণবাদ আচরণও করেন বলে অভিযোগ করেছে শেখ জামাল।
এই ঘটনায় ক্ষিপ্ত শেখ জামাল ধানমন্ডি ক্লাব কর্তৃপক্ষ ইতিমধ্যে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস বরাবর লিখিত অভিযোগ করেছে।
সিসিডিএমকে পাঠানো অভিযোগের শেখ জামাল লিখেছে, ‘অত্যন্ত দুঃখের সহিত জানাইতেছি যে, অদ্য ১৬ জুন ২০২১ তারিখে বিকেএসপি এর ৩নং মাঠে শেখ জামাল ধানমন্ডি ক্লাব লিমিটেড বনাম ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাব এর মধ্যকার খেলা চলাকালীন সময়ে শেখ জামাল ধানমন্ডি ক্লাব লিমিটেড- এর খেলোয়াড় জনাব মোহাম্মদ ইলিয়াসকে লিজেন্ডস অব রূপগঞ্জ এর খেলোয়াড় জনাব সাব্বির রহমান রুম্মন মাঠের বাহির হতে বিনা কারণে উপুর্যপরি ইট ছুড়ে মারেন।’
অভিযোগের চিঠিতে আরও উল্লেখ আছে, ‘অকথ্য ভাষায় গালিগালাজ ও উচ্চস্বরে বর্ণ বৈষম্য মূলক আচরণ করে বলেন যে, ওই কাইল্যা, কাইল্যা, কাইল্যা ইলিয়াস। যাহা একজন প্রফেশনাল ক্রিকেট খেলোয়াড় হিসেবে এহেন আচরণ অশোভনীয়ই নয়, শাস্তিযোগ্য অপরাধও বটে। এমতাবস্থায়, জনাব সাব্বির রহমান রুম্মন এর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য আপনাকে বিশেষভাবে অনুরোধ জনানো যাচ্ছে।’
তবে শেখ জামাল থেকে অভিযোগ করলেও সেটি আমলে নেয়নি রূপগঞ্জ। রূপগঞ্জের কোচ আফতাব আহমেদ বলেন, ‘এটা ভিত্তিহীন অভিযোগ। কে বা কারা বাইরে থেকে ইট মেরেছে এটা আমরাও জানি না, তারাও জানে না। আমরা তখন মাত্রই বাস থেকে নামলাম। পুরনো কোনো জেরে হয়তো সাব্বিরকে দোষারোপ করা হচ্ছে।’
ঘটনাটি মূলত বিকেএসপির তিন নম্বর মাঠে, ওল্ড ডিওএইসএসের বিপক্ষে লড়ছিল শেখ জামাল। ডিওএইসএসকে ১২১ রানের লক্ষ্য দিয়ে শেখ জামাল তখন ফিল্ডিয়ে। ডিপ স্কয়ার লেগে ফিল্ডিং করছিলেন ইলিয়াস সানি। এমন সময় হঠাৎ মাঠের বাইরে থেকে ইলিয়াস সানিকে ইট ছুঁড়ে মারেন লেজেন্ডস অব রূপগঞ্জের ক্রিকেটার সাব্বির রহমান। অভিযোগ আছে কেবল ইট ছুঁড়ে মারাই নয়, ইলিয়াস সানিকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন সাব্বির। বর্ণ বৈষ্যমূলক আচরণও করতে থাকেন রূপগঞ্জের এই ক্রিকেটার।
এদিনই দুপুর দেড়টায় বিকেএসপির পাশের মাঠে (চার নম্বর মাঠ) পারটেক্স স্পোর্টিং ক্লাবের বিপক্ষে মুখোমুখি হতে যাচ্ছিল সাব্বিরদের দল লেজেন্ডস অব রূপগঞ্জ। পাশের মাঠ হওয়ায় শেখ জামাল ও ডিওএইসএসের মধ্যকার ম্যাচ দেখছিলেন পরের ম্যাচ খেলতে নামার অপেক্ষায় থাকা ক্রিকেটাররা। এ সময়ই ইলিয়াস সানিকে আক্রমণ করেন সাব্বির
এমএসএম / এমএসএম
অস্ট্রেলিয়ার শক্ত প্রতিরোধে চতুর্থ দিনে রোমাঞ্চের অপেক্ষা
লাবুশেন-স্মিথকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে আরও কোণঠাসা করল বাংলাদেশ
২ উইকেট নিয়ে আরেক সেশনও বাংলাদেশের
হেডকেও বোল্ড করলেন হাসান
বাংলাদেশ আর ‘ছোট’ দল নয়, সত্যিকারের হুমকি : অস্ট্রেলিয়ার গণমাধ্যম
দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের লিড ১৫৩ রান
ডারউইনে বড় লিডের পথে বাংলাদেশ
টেস্ট ইতিহাসের অন্যতম সেরা দিন পার করল বাংলাদেশ
অবসরের ইঙ্গিত দিলেন লিওনেল মেসি
বাংলাদেশ সিরিজ দিয়ে ১৫ বছর পর এমন কঠোর সিদ্ধান্ত অস্ট্রেলিয়ার
দুইশর আগেই অস্ট্রেলিয়াকে অলআউট করল বাংলাদেশ
দুর্দান্ত হাসানে ২০০-এর আগেই অস্ট্রেলিয়াকে থামিয়ে দিল বাংলাদেশ