ধর্ষণ ও হত্যার পর পুঁতে রাখা হয় দেহ থেকে বিচ্ছিন্ন মাথা
খুলনায় মুসলিমা খাতুন (২০) নামে এক শ্রমিকের মস্তকহীন বিবস্ত্র মৃতদেহ উদ্ধারের তিন দিন পর দুজনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলো- রিয়াজ ও সোহেল। শুক্রবার (২৮ জানুয়ারি) রাতে ফরিদপুর থেকে রিয়াজকে গ্রেফতার করে র্যাব। এরপর সোহেলকে গ্রেফতার করা হয়। আজ শনিবার (২৯ জানুয়ারি) দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে র্যাব-৬-এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোস্তাক আহমেদ এ তথ্য জানান।
এর আগে গত বুধবার (২৬ জানুয়ারি) সকালে খুলনার ফুলতলার উত্তরডিহি গ্রামের ধানক্ষেত থেকে মুসলিমা খাতুনের মৃতদেহ উদ্ধার করা হয়। তার বাড়ি দামোদর গ্রামে। তিনি আইয়ান জুট নামে একটি মিলে কাজ করতেন।
গ্রেফতার দুজনের স্বীকারোক্তির বরাত দিয়ে লেফটেন্যান্ট কর্নেল মোস্তাক আহমেদ জানান, হত্যার তিন দিন আগে মুসলিমার সঙ্গে রিয়াজের পরিচয় হয়। এরপর বিয়ের কথা বলে গত ২৫ জানুয়ারি রাতে মোবাইল ফোনে মুসলিমাকে ফুলতলার উত্তরডিহি গ্রামে ডেকে আনে। এরপর যুগ্নিপাশার মুনসুরের একটি ঘরে নিয়ে দুজন মিলে ধর্ষণ করে। গাড়িতে তোলার কথা বলে সেখান থেকে বিল এলাকায় নিয়ে যায়। সেখানে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে। এরপর মৃতদেহ ধানক্ষেতে ফেলে দেয়। রিয়াজের বাড়ি থেকে বঁটি নিয়ে এনে মাথা বিচ্ছিন্ন করে। সেটা নির্মাণাধীন একটি ভবনের মেঝেতে পুঁতে রাখে। সেখানে মাথার সঙ্গে জামা-কাপড় ও স্যান্ডেল রাখা হয়।
তিনি আরো জানা, গত ২৬ জানুয়ারি লাশ উদ্ধারের সময়ও রিয়াজ সেখানে উপস্থিত ছিল। পরে বিভিন্নভাবে তার নাম ওঠার পর পালিয়ে যায়। গোয়েন্দা নজরদারির মাধ্যমে শুক্রবার রাতে ফরিদপুর থেকে রিয়াজকে গ্রেফতার করা হয়। এরপর ফুলতলা থেকে সোহেলকে গ্রেফতার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদের পর প্রাপ্ত তথ্য অনুয়ায়ী অভিযান চালিয়ে মৃতদেহ উদ্ধার ও ঘটনার রহস্য উদ্ঘাটন করা হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন নিহত মুসলিমার বোন আকলিমা খাতুনসহ স্বজনরা। তাদের আহাজারিতে আকাশ-বাতাস ভারি হয়ে ওঠে। শত শত মানুষ ঘটনা দেখার জন্য ভিড় জমান। আকলিমা বলেন, এদের দ্রুত বিচারের মাধ্যমে ফাঁসিতে মৃত্যুদণ্ড চাই। একই দাবি জানান ওই এলাকার মানুষ।
প্রসঙ্গত, গত ২৬ জানুয়ারি সকালে ফুলতলার উত্তরডিহি এলাকার ধানক্ষেত থেকে মুসলিমার মস্তকবিহীন বিবস্ত্র লাশ উদ্ধার করে পুলিশ। লাশের ময়নাতদন্ত শেষে ২৭ জানুয়ারি মস্তকবিহীন অবস্থায় দাফন সম্পন্ন হয়। এ ঘটনায় নিহতের বোন আকলিমা খাতুন বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে থানায় মামলা করেন (নং-১৩)। ওই এজাহারে বলা হয়, ২৫ জানুয়ারি রাত সাড়ে ৮টার দিকে মোবাইলে কল পেয়ে মুসলিমা বাসা থেকে বের হয়ে আর ফেরেনি। পরদিন সকালে মস্তকবিহীন মৃতদেহ উদ্ধার হয়।
দুই বছর আগে যশোরের প্রেমবাগ এলাকায় সাগর নামে একজনের সঙ্গে মুসলিমার বিয়ে হয়। পরে তাদের ছাড়াছাড়ি হয়ে যায়। তখন থেকে আইয়ান জুট মিলে কাজ শুরু করেন মুসলিমা।
শাফিন / জামান
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা