সাভারে প্রয়াত শিক্ষকের স্মরণে ভার্চুয়াল স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত
ঢাকার অদূরে সাভার সরকারি কলেজের সমাজকর্ম বিভাগের সাবেক অধ্যাপক ও প্রতিষ্ঠাতা বিভাগীয় প্রধান প্রয়াত মো. আব্দুল বাতেন মিয়ার স্মরণে ভার্চুয়াল স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ জানুয়ারি) সকালে সাভার সরকারি কলেজের সমাজকর্ম বিভাগের আয়োজনে জুম অ্যাপসের মাধ্যমে ভার্চুয়াল এ স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাভার সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক খন্দকার বদিউল আলম।
ভার্চুয়াল এই অনুষ্ঠানে সাভার সরকারি কলেজের সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ও সমাজকর্ম বিভাগের প্রভাষক মনিরুল হকের সঞ্চালনায় প্রয়াত মো. আব্দুল বাতেন মিয়ার স্মরণে স্মৃতিচারণ করে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সমাজকর্ম বিভাগের প্রভাষক আয়েশা নাহাদ খন্দকার, প্রভাষক নুরুন্নাহার বেগম, প্রভাষক শিউলী আক্তার, প্রভাষক ফারজানা রশিদ, প্রভাষক মো. বশির উদ্দীন, প্রভাষক শাহানাজ বেগম, প্রভাষক মাহবুবুর রহমান, ডক্টর মালেকা বিশ্ববিদ্যালয় কলেজের সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান প্রভাষক মো. ইমরান খান, সাভার সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মো. এমরানুল ইসলাম এবং সাভার সরকারি কলেজের সমাজকর্ম বিভাগের (২০০৫-০৬) শিক্ষাবর্ষের শিক্ষার্থী সোহাগ হাসান খান, ২০০৯-১০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শহিদুল ইসলাম, সাংবাদিক সোহেল রানা প্রমুখ।
স্মৃতিচারণ করে বক্তারা বলেন, প্রয়াত আব্দুল বাতেন মিয়া একজন প্রভাবশালী আদর্শবান শিক্ষক ছিলেন। তিনি তার ৬১ বছরের জীবদ্দশায় বিভিন্ন ভালো কাজের মাধ্যমে অবিস্মরণীয় হয়ে থাকবেন। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলতেন, অসৎ পথে যেও না, কারো ক্ষতি করো না। এই ধারায় তিনিও পরিচালিত হতেন।
প্রধান আলোচকের বক্তব্যে সাভার সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক খন্দকার বদিউল আলম বলেন, মহান আল্লাহর সিফাতি নামের মধ্যে আব্দুল বাতেন একটি। তার নামের মাধ্যমে কাজের গুণে ও জীবদ্দশায় মহৎ কর্মের ফলে তিনি জান্নাতি হবেন বলে আমরা মনে করি। সাভারের একটি বিত্তশালী পরিবারে জন্ম হলেও অত্যন্ত সাদামাটা জীবনযাপন করতেন তিনি।
খন্দকার বদিউল আলম বলেন, সমাজে লাখো লাখো শিক্ষক রয়েছেন, তবে আব্দুল বাতেনের মতো নৈতিক শিক্ষক খুবই কম। যেগুলো লাখে একজন। তার জ্ঞান গাম্ভীর্য ছিল অত্যন্ত বেশি। তিনি সহকর্মীদের সাথে নিয়ে জ্ঞানের চর্চা করতেন। তিনি নিজেও জ্ঞানের ভাণ্ডার ছিলেন। তার মতো মার্জিত ধারার উদার মনের মানুষ অনন্তকালেও পাওয়া দুষ্কর। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন, আমিন।
এছাড়াও সাভার সরকারি কলেজের শিক্ষক, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠানে প্রয়াত মো. আব্দুল বাতেন মিয়ার আত্মার শান্তি ও মাগফেরাত কামনায় দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল্লাহ শাহিন আল আমিরী।
শাফিন / জামান
নারায়ণগঞ্জে জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা: আপস মীমাংসায় আদায় ৪৪ লাখ টাকা
পটিয়া প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ সম্পন্ন
ধামইরহাটে বিশ্ব হাতধোয়া দিবস পালিত
বাগেরহাটে কিশোরের মৃতদেহ উদ্ধার, মাথায় আঘাতের চিহ্ন
ধামরাইয়ে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
ভোলায় গৃহবধূকে নির্যাতন ও শাশুড়ির দোকানে অগ্নিসংযোগ, ১০ লাখ টাকা ক্ষতি, থানায় লিখিত অভিযোগ
রাজস্থলীতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান গড়তে প্রশিক্ষণার্থী বাছাই
সীমান্তে পাচার ও পাহাড়ে অপরাধ দমনে সেনা চৌকি হচ্ছে: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী
ধুনটে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি
জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পত্নীতলায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
রাণীশংকৈলে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা: মাদক ও চুরি প্রতিরোধে কঠোর পদক্ষেপের দাবি
কুমিল্লায় ২৪ কেজি গাঁজাসহ দুইজন আটক, জব্দ প্রাইভেট কার