ঢাকা বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

ত্রিশালে শীতবস্ত্র বিতরণ ও বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান


মেহেদী হাসান রিয়েল, ত্রিশাল photo মেহেদী হাসান রিয়েল, ত্রিশাল
প্রকাশিত: ২৯-১-২০২২ দুপুর ৪:৩১

বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান, শীতবস্ত্র বিতরণ, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণের মধ্যদিয়ে ময়মনসিংহের ত্রিশাল পৌর শহরের ঐতিহ্যবাহী জামিয়া খালেকিয়া মাদ্রাসা এবং মসজিদ কমপ্লেক্সের বার্ষিক আয়োজন শেষ হয়েছে। শনিবার (২৯ জানুয়ারি) সকাল ৮টা থেকে ফ্রি মেডিকেল ক্যাম্প শুরু হয়। ক্যাম্পে পৌর শহরের শত শত রোগী এ সুবিধা গ্রহণ করেন। ত্রিশাল আই কেয়ারের সহয়তায় চক্ষু চিকিৎসা, স্বেচ্ছাসেবী সংগঠনের সহয়তায় ব্লাড গ্রুপ নির্ণয় ও সকল রোগীদের চিকিৎসা সহয়তা দেয়া হয়েছে দুপুর পর্যন্ত।

পৌর শহরের ৩নং ওয়ার্ডের চরপাড়ায় জামিয়া খালেকিয়া মাদ্রাসা ও মসজিদ কমপ্লেক্সে সকাল ৮টায় এ সকল কার্যক্রমের উদ্ধোধন করেন বিশিষ্ট শিক্ষানুরাগী আলহাজ আব্দুল খালেক মাস্টার।  পরে এলাকার অসহায়, হতদরিদ্র ও শীতার্ত তিন শতাধিক পরিবারের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামিয়া খালেকিয়া মাদ্রাসা ও মসজিদ কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা পরিচালক দৈনিক দিগন্ত বাংলা পত্রিকার প্রকাশক ও সম্পাদক এবং বৈশাখী টেলিভিশনের ময়মনসিংহ ব্যুরোপ্রধান আ ন ম ফারুক। পরে মাদ্রাসা ও মসজিদ কমপ্লেক্সের মাঠে শিক্ষার্থীদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এ সকল অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন- বাইতুল খালেক জামে মসজিদের সভাপতি আলহাজ্ব আব্দুল খালেক মাস্টার, সাধারণ সস্পাদক চাঁন মিয়া, জামিয়া খালেকিয়া মাদ্রাসা ও মসজিদ কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা পরিচালক দৈনিক দিগন্ত বাংলা পত্রিকার প্রকাশক ও সম্পাদক এবং বৈশাখী টেলিভিশনের ময়মনসিংহ ব্যুরো প্রধান আ ন ম ফারুক, ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম শামীম, সাধারণ সম্পাদক এইচ এম জোবায়ের হোসাইন, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম, সাংগঠনিক সস্পাদক ফয়জুর রহমান ফরহাদ, সাংবাদিক সাইফুল আলম তুহিন প্রমুখ।

শাফিন / জামান

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ