ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

সীতাকুণ্ডে ভয়াবহ আগুনে পুড়ল ২২টি বসতঘর


সীতাকুণ্ড প্রতিনিধি photo সীতাকুণ্ড প্রতিনিধি
প্রকাশিত: ২৯-১-২০২২ দুপুর ৪:৪৯
চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ২২টি বসতঘর পুড়ে অন্তত ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর। তবে আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। শুক্রবার (২৮ জানুয়ারি) রাত ৩টার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ফকিরহাটের পশ্চিমে জেলে বাড়িতে এ ঘটনা ঘটে।
 
স্থানীয় নুরুল করিম জানান, শুক্রবার রাত ৩টার দিকে জেলেপাড়ায় আগুন লাগে। আগুনের লেলিহান ও বাড়ির লোকজনের চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসেন। কিছু বুঝে ওঠার আগেই মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় ঘরগুলোতে থাকা লোকজন দ্রুত বের হয়ে আসায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পরে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।
 
স্থানীয় মেম্বার খায়ের হোসেন জানান, পূর্বশত্রুতার জেরে কেউ আগুন লাগিয়ে দিতে পারে। ক্ষতিগ্রস্ত পরিবার থানায় মামলা করার কথা জানিয়েছে। মামলা হলে পুলিশ তদন্ত করলে সঠিক তথ্য জানা যাবে। খবর পেয়ে কুমিরা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই আগুনে ১৮টি ঘরে থাকা মূল্যবান মালামাল, টাকা-পয়সা, জেলেদের জাল পুড়ে অন্তত ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
 
কুমিরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সুলতান মাহমুদ বলেন, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত ঘটেছে। তবে আগুনে ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিরূপণ করা সম্ভব হয়নি বলেও জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

শাফিন / জামান

দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা

টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ