ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

শেরপুরে আন্তঃজেলা প্রতারক চক্রের ২ সদস্য আটক


শেরপুর প্রতিনিধি   photo শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ২৯-১-২০২২ বিকাল ৫:২৩

বগুড়ার শেরপুরে ভোগ্যপণ্য প্রতিষ্ঠানের কয়েক লাখ টাকার মালামাল প্রতারণা করে নেয়ার অভিযোগে শেরপুর থানা পুলিশ গতকাল শুক্রবার (২৮ জানুয়ারি) রাতে আন্তঃজেলা প্রাতরক চক্রের সদস্য কাওছার (২৬) এবং শাহিনকে (২৫) আটক করে। এ সময় মালামাল উদ্ধার করা হয়।

জানা গেছে, উপজেলার মির্জাপুর ইউনিয়নের ভাদাইসপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে মো. কাওছার ও সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার হাজরাহাটি গ্রামের মৃত কামাল হোসেনের ছেলে শাহিন গত ২৪ জানুয়ারি ঢাকার উত্তরার দক্ষিনখানের ভোগ্যপণ্য কংক্রিট সোর্সিং কোম্পানির অফিসে গিয়ে ১০ লাখ টাকার ৬ হাজার লিটার সয়াবিন তেল, ৫০ লিটার সরিষার তেল ও ৩ হাজার প্যাকেট মশার কয়েল অর্ডার দেন। এতে প্রতারক চক্র নগদ টাকা না দিয়ে ইসলামী ব্যাংকের একটি চেক দেয়। ওই পরিপ্রেক্ষিতে কোম্পানি মালামালগুলো গত বৃহস্পতিবার সকালে পাঠিয়ে দেয়। মালামাল আসার পর প্রতারক শাহিন ওই দিন দুপুরের দিকে কাজিপুর উপজেলার চালিতাডাঙ্গা বাজারে অর্ধেক মাল গোডাউনে না নিয়ে অন্য একটি ট্রাকে নিয়ে যায়। বাকি অর্ধেক মালামাল শেরপুরে পাঠিয়ে দেয়। কাওছার সারাদিন মালামাল নিয়ে ঘোরাফেরা করে শেরপুরের চান্দাইকোনা বগুড়া বাজার এলাকায় অন্য একটি ট্রাকে নামিয়ে নেয়। পরে টাকা দেয়ার কথা বলে সুযোগ বুঝে সটকে পরে।

এ ঘটনায় কংক্রিট সোর্সিংয়ের ডেলিভারি ম্যানেজার রোকনুজ্জামান বাদী হয়ে শেরপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে শেরপুর থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলামের নেতৃত্বে গোপন সংবাদ পেয়ে নিজ নিজ এলাকা থেকে চক্রের দুই সদস্যকে আটক এবং মালামাল উদ্ধার করেন।

এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম বলেন, অভিযান চালিয়ে প্রথমে কাওছারকে আটক করি। কাওছারের কাছ থেকে তথ্য নিয়ে পরে কাজিপুর থেকে শাহিনকে আটক করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

শাফিন / জামান

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত