ঢাকা রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

জায়েদের জয় প্রত্যাখ্যান, ভোট পুনঃগণনার দাবি নিপুণের


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৯-১-২০২২ বিকাল ৫:৪৯

চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে সাধারণ সম্পাদক পদে নায়ক জায়েদ খানকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। কিন্তু ওই ফল মেনে নেননি প্রতিদ্বন্দ্বী প্রার্থী নায়িকা নিপুণ। ভোট পুনঃগণনা চেয়ে আপিল করেছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচনের আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান।

শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে জয়ী হয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চন। তিনি পেয়েছেন ১৯১ ভোট। তার প্রতিদ্বন্দ্বী মিশা সওদাগর পান ১৪৮ ভোট। সাধারণ সম্পাদক পদে ১৭৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন জায়েদ খান। তার প্রতিদ্বন্দ্বী নিপুণ ১৬৩ ভোট পান।

শুক্রবার (২৮ জানুয়ারি) উৎসবমুখর পরিবেশের মধ্যদিয়ে শেষ হলো বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। বিকেল ৫টায় ভোট শেষ হলেও প্রায় সারারাত ভোট গণনা শেষে শনিবার ভোর ৫টা ৫০ মিনিটে ফলাফল ঘোষণা করা হয়। ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা শহীদুল হারুন।

জামান / জামান

দামি ঘড়ি থেকে গাড়ি, সহকর্মীদের উপহার দিয়ে চমকে দিয়েছেন শাহরুখ–সালমানরা

দামি ঘড়ি থেকে গাড়ি, সহকর্মীদের উপহার দিয়ে চমকে দিয়েছেন শাহরুখ–সালমানরা

অনন্তে আস্থা সানীর, ব্যাংক ঋণ ইস্যুতে যা বললেন অভিনেতা

‘পঞ্চায়েত ৫’ মুক্তি নিয়ে দুঃখ প্রকাশ অ্যামাজন প্রাইমের

পরীমনিকে ‘ফ্লপ নায়িকা’ বললেন অপু বিশ্বাস

স্পর্শ না করেও হেনস্তা, পরিচালকের বিরুদ্ধে স্বরার অভিযোগ

কিংবদন্তি গীতিকার মোহাম্মদ রফিকউজ্জামান হাসপাতালে

সোনাক্ষীর বিকৃত ছবি ছড়ানো যুবককে গ্রেপ্তারের পরই মুক্তি

১২ ঘণ্টার থাইল্যান্ড সফর, যেভাবে সামলে নিলেন মৌসুমী মৌ

আর্থিক সহায়তা নয়, কাজ চাইছেন শরদ কাপুর

ওটিটিতে ‘রামায়ণ’ মুক্তি নিয়ে যা ভাবছে নির্মাতারা

ধানুশ-মাম্মুট্টির নতুন সিনেমা ‘ওম’-এর ট্রেলার প্রকাশ!

কেরালার উৎসবে মূল প্রতিযোগিতায় বাংলাদেশের ‘বনলতা সেন’