ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

কলম্বিয়া ম্যাচের আগে সুখবর পেল আর্জেন্টিনা


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৩০-১-২০২২ দুপুর ১১:৫২

লিওনেল মেসি ছিলেন না আগে থেকেই। চিলির বিপক্ষে আর্জেন্টিনা দল তাদের কোচ লিওনেল স্ক্যালোনিকেও। দলের অধিনায়ক ও কোচ ছিল না দলে, ছিলেন না সহকারী কোচ পাবলো আইমারও। এর প্রভাব অবশ্য মাঠের খেলায় পড়তে দেয়নি আলবিসেলেস্তেরা। চিলির বিপক্ষে তাদেরই মাঠ থেকে ২-১ ব্যবধানের জয় নিয়ে ফিরেছে দলটি। 

এবার কোপা আমেরিকা চ্যাম্পিয়নদের সামনে প্রতিপক্ষ কলম্বিয়া। এই ম্যাচের আগে অবশ্য দারুণ এক সুখবরই পেয়ে গেছে আর্জেন্টিনা। কোচ লিওনেল স্ক্যালোনি করোনা থেকে সেরে উঠেছেন, থাকবেন কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের ডাগআউটেও। 

কোচ স্ক্যালোনি অবশ্য চিলি ম্যাচের আগেই জানিয়েছিলেন, তিনি সুস্থ আছেন, তবে করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসায় দলের সঙ্গে থাকতে পারছেন না তিনি। অবশেষে সেই বাধাও পেরোলেন আর্জেন্টিনা কোচ। টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, করোনা থেকে সেরে উঠতেই দলের সঙ্গে যোগ দিয়ে দিয়েছেন কোচ স্ক্যালোনি। 

এর কিছু পরই আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লদিও তাপিয়াও বিষয়টি নিশ্চিত করেছেন টুইট করে। লিখেছেন, ‘প্রিয় গ্রিংগো, আপনি আবার সুস্থ হয়ে দলের প্রধান হিসেবে ফিরে এসেছেন। আপনাকে ফিরে পেয়ে ভালো লাগছে। ‘লা স্ক্যালোনেতা’ সব বাধা পেরিয়ে দুর্দান্ত গতিতে এগিয়ে যাচ্ছে, যা আর্জেন্টাইনদের রোমাঞ্চিত করে, প্রেমে পড়তে বাধ্য করে।’

আর্জেন্টিনা নিজেদের মাঠে আগামী মঙ্গলবার কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে। বিশ্বকাপ বাছাইপর্বের প্রথম লেগে অবশ্য এই দলটির বিপক্ষে ২-২ গোলে ড্র করেছিল আর্জেন্টিনা। 

শাফিন / শাফিন

‘স্বপ্নের’ ক্লাব বার্সেলোনায় পা রাখলেন রদ্রি

১০ সেকেন্ডের ভুলে মাঠের বাইরে নেইমার!

এটাই আমাদের মানদণ্ড, মৌসুমের প্রথম শিরোপা জিতে আর্সেনাল কোচ

ক্রীড়াঙ্গনে দুর্নীতিতে জিরো টলারেন্সঃ ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে জিএম কাদেরের অভিনন্দন

অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়

অস্ট্রেলিয়ার শক্ত প্রতিরোধে চতুর্থ দিনে রোমাঞ্চের অপেক্ষা

লাবুশেন-স্মিথকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে আরও কোণঠাসা করল বাংলাদেশ

২ উইকেট নিয়ে আরেক সেশনও বাংলাদেশের

হেডকেও বোল্ড করলেন হাসান

বাংলাদেশ আর ‘ছোট’ দল নয়, সত্যিকারের হুমকি : অস্ট্রেলিয়ার গণমাধ্যম

দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের লিড ১৫৩ রান

ডারউইনে বড় লিডের পথে বাংলাদেশ