ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

রায়গঞ্জে মুকুলে ছেয়ে গেছে আমগাছ


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ৩০-১-২০২২ দুপুর ৪:২২
কবির ভাষায় বলতে হয়, ফাগুনে বিকাশিত কাঞ্চন ফুল ডালে ডালে পুঞ্জিত আম্রমুকুল। রায়গঞ্জ উপজেলার সারিসারি আম গাছের বাগান গুলো হলুদ আর সবুজের মহামিলনে ভোরে উঠেছে। মুকুলে ছেয়ে গেছে প্রতিটি ডালপালা।
 
চারদিকে ছড়াচ্ছে সেই মুকুলের সুবাসিত পাগল করা সু-ঘ্রাণ। ভরা ফাল্গুনে এখন আমের মুকুলে ছেয়ে গেছে সব আম গাছ। আমের বনের ঘ্রাণে মাতাল সবাই। বাতাসে মিশে সৃষ্টি করেছে মৌ মৌ গন্ধ। যে গন্ধ মানুষের মনকে বিমোহিত করে।
 
পাশা-পাশি মধুমাসের আগমনী বার্তা শোনাচ্ছে আমের মুকুল। তবে আমের ফলন নির্ভর করছে আবহাওয়ার ওপর। আবহাওয়া অনুকুলে থাকলে এ বছর আমের বাম্পার ফলনের আশা করছেন রায়গঞ্জ উপজেলার বাগান মালিকরা।
মৌসুমের শুরুতে আবহাওয়া অনুকুলে থাকায় মুকুলে ভরে গেছে বাগানসহ ব্যক্তি উদ্যোগে লাগানো আম গাছগুলোতে। এর মধ্যে আম রুপালি, গোপালভোগ,ফজলি,অন্যতম। গাছের পুরো মুকুল ফুটতে আরও কয়েকদিন লাগবে বলে জানান বাগান মালিক আব্দুল কুদ্দুস।
 
রায়গঞ্জ উপজেলার একজন বাগান মালিক বলেন,বড় আকারের চেয়ে ছোট ও মাঝারি আকারের গাছে বেশি মুকুল ফুটেছে। আমি প্রতিদিন বিভিন্ন আম বাগান গুলো পরিদর্শন করছি। এখনও কোনো বাগানে সমস্যা দেখা যায়নি। তারপরেও চাষিদের হপার বা ফুদকী পোকা যারা মুকুলের ক্ষতি করে। এ পোকা দমনে বালাইনাশক স্প্রে করছে। সেই সাথে সালফার জাতীয় ছত্রাক নাশক স্প্রে করছে। কারন শুরু থেকে মুকুলের পরিচর্চা করতে পারলে এবার আমের ফলন বাম্পার হবে। হপার পোকা মুকুলের রস চুষে এ জন্য মুকুল সবুজ থাকা অবস্থায় সাইপার মেথ্রিন গ্রুপের কীটনাশক রিপকর্ড/ফাইটার স্প্রে করে থাকে তারা।এবং পচনের মেনকোজেবও মেটালক্সিল গ্রুপের ছত্রাক নাশক রিডোমিল গোল্ড ও ইন্ড্রফিল স্প্রে করে তারা।
 
আমের বাম্পার বাম্পার ফলনের আশায় পরিচর্ষায় প্রায় ব্যস্ত রায়গঞ্জের আম চাষিরা । রায়গঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা জানান,আমের বাম্পার ফলনের জন্য সব রকম তথ্য দিয়ে কৃষকদের সহযোগিতা করছেন রায়গঞ্জ কৃষি অফিস।

শাফিন / শাফিন

বিদেশে লোক নেওয়ার কথা বলে প্রতারণা, নিঃস্ব হচ্ছেন সিংড়ার বেকার যুবকরা

বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুলে অগ্রনী ব্যাংকে আয়োজনে ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন অনুষ্ঠিত

গাজীপুরে রাস্তায় আগুন জ্বালিয়ে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ

রাণীনগরে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের সচেতনতামূলক কর্মসূচি ও লিফলেট বিতরণ

বিটেশ্বরে ঝুঁকিপূর্ণ কাঠের ব্রিজ, দ্রুত মেরামতের দাবি

চাঁপাইনবাবগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডির ফাইনাল

শেরপুরে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

নাচোলে ১৩ কেজি ৯০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১

মনপুরায় মসজিদের ভেতর কলেজ অধ্যক্ষকে মারধরের অভিযোগ

বাংলাদেশে জ্বালানি তেলের দাম বাড়লেও মনপুরায় ‘সোনার হরিণ’ জ্বালানি তেল

চাঁদপুরে পৃথক অভিযানে আটক দুই মাদকসেবীর কারাদন্ড

বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

আওয়ামী সন্ত্রাসের প্রতিবাদে রাজারহাটে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ