ঢাকা বৃহষ্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

উল্লাপাড়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে দৈনিক সকালের সময় পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত


কাইয়ুম মাহমুূদ, উল্লাপাড়া  photo কাইয়ুম মাহমুূদ, উল্লাপাড়া
প্রকাশিত: ৩০-১-২০২২ দুপুর ৪:৪৯
শনিবার বিকেলে উল্লাপাড়া উপজেলা প্রতিনিধি কাইয়ুম মাহমুদ এর নিজেস্ব কার্যালয়ে স্বাস্থ্য বিধি মেনে একমনোরম পরিবেশে আলোচনা সভা ও কেক কর্তনের মধ্য দিয়ে অনুষ্ঠান পালন করা হয়েছে। শাহ আলী জয় এর পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সলঙ্গা প্রেস ক্লাব এর সভাপতি কোরবান আলী। 
 
প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান মওদুদ আহমেদ তিনি বলেন, অন্য কোন জায়গা থেকে যদি আমার উপজেলায় দুটি পাখি, শিকারিদের হাতে হত্যা হয়! তাহলে সেই জবাবও আমাকে দিতে হবে। ওই পাখি গুলাই আমার বিরুদ্ধে বলবে সে এই উপজেলার দায়িত্বে থাকার পরও আমাদের নিরাপদ রাখতে পারে নাই। তাই সাংবাদিক দেশ জাতি গঠনের নির্ভীক কলম সৈনিকের দায়িত্ব পালন ও প্রকাশে অগ্রনীভূমিকা পালন করবে। সততা , নৈতিকা দিয়ে কাজ করে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আহ্বান জানান এবং দৈনিক সকালের সময় পত্রিকার উত্তরা উত্তর সাফল্য কামনা করেন।
 
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক  জাকিরুল ইসলাম সান্টু, সলঙ্গা থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান লাভু ঘুড়কা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিল্লুর রহমান সরকার ধুবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান রাসেল সলঙ্গা দলিল লেখক সমিতির সাধারন সম্পাদক মোস্তফিজুর রহমান। 
 
নলকা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কাওছার হোসেন, পূর্ণিমাগাঁতী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মমিন। এসময় উপস্থিত ছিলেন, চ্যালেন এস এর চলনবিল প্রতিনিধি সাংবাদিক জাকির হোসেন, দৈনিক বিজনেস বাংলাদেশ এর উল্লাপাড়া প্রতিনিধি সাংবাদিক শাহাদাৎ হোসেন, দৈনিক সকালের সময় পত্রিকার রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি সাংবাদিক আবির হোসেন, দৈনিক মাতৃজগত পত্রিকা সিরাজগঞ্জ প্রতিনিধি সাংবাদিক রেজাউল করিম, দৈনিক মানবকন্ঠ পত্রিকার কামারখন্দ প্রতিনিধি সাংবাদিক ফারুক হোসেন সাংবাদিক জুয়েল রানা, সাংবাদিক সুরঞ্জিত সরকার প্রমূখ উপস্থিত ছিলেন। 

শাফিন / শাফিন

কুতুবদিয়ায় নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা

আদমদীঘিতে ১০ নারী পেলেন সেলাইমেশিন, ১৩ প্রতিবন্ধী পেলেন হুইল চেয়ার

টাঙ্গাইল বিসিকে পরিবেশ অধিদপ্তরের অভিযান: এইচ আর পি মেটালকে ৩০ হাজার টাকা জরিমানা

সোনারগাঁয়ে ৫ বছর বয়সী শিশুকে ধর্ষণের চেষ্টা অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ

রৌমারীর ব্রম্মপুত্র নদীর চরে অপরিকল্পিত ভাবে ড্রেজিং, ভাঙন ঝুঁকিতে স্থানীয়রা

সিংড়ায় বিভাগীয় উপপরিচালককে সংবর্ধনা প্রদান

পাকশীতে অগ্রদূত সংঘ টি-টোয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধন, উদ্বোধনী ম্যাচে ভেড়ামারা কিংসের জয়

ত্রিশালে ভুল চিকিৎসায় চার গরুর মৃত্যুর অভিযোগ, বিচার দাবি খামারির

ডাক্তার মান্নান-কে ‘দেশ মেডিকেয়ার’-এর সংবর্ধনা

উলিপুরে মারকাযুস সুন্নাহ ইসলামিক রিসার্চ সেন্টারের উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

পরীক্ষার খাতায় সরকারের কাছে বউ চাইলেন কলেজছাত্র: অধ্যক্ষের নোটিশ