ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির সাংবাদিকদের অনলাইন প্রশিক্ষণ সম্পন্ন


চাঁদ আলী, কুষ্টিয়া photo চাঁদ আলী, কুষ্টিয়া
প্রকাশিত: ৩০-১-২০২২ বিকাল ৬:৫
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের আয়োজনে কুষ্টিয়া প্রেসক্লাব-কেপিসির সাংবাদিকের দুই দিনব্যাপী কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মকবুল হোসেন। তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করতে হবে। সমাজের সকল অসঙ্গতি দূর করেত মুক্তিযুদ্ধের চেতনা অপরিহার্য। বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশ উপহার দিয়েছেন। এই দেশকে এগিয়ে নেওয়ার দায়িত্ব আমাদের। গণমাধ্যমকর্মীরা গণমানুষের কথা বলে। তিনি আরও বলেন, সাংবাদিকদের প্রশিক্ষন প্রদানের মধ্য দিয়ে তাদের আরও শক্তিশালী করতে চায় সরকার। কারন রাষ্ট্রের চোখ হলো গণমাধ্যম। দেশের জনগনের সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরে গণমাধ্যম। গণমাধ্যম যত শক্তিশালী হবে গণমানুষের অধিকার তত প্রতিষ্ঠিত হবে।
২৯ জানুয়ারি শনিবার ৯ টা থেকে বেলা ১ টা পর্যন্ত কর্মশালা শেষে প্রশিক্ষণার্থী সাংবাদিকদের হাতে সনদপত্র ও সম্মানি প্রদান করা হবে কুষ্টিয়া প্রেসক্লাব-কেপিসি’র কাঙাল হরিনাথ মিলনায়তনে। এতে অনলাইনে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মকবুল হোসেন পিএএ। বিশেষ অতিথি ছিলেন মন্ত্রী পরিষদ বিভাগের যুগ্ম সচিব আয়েশা আক্তার, কুষ্টিয়ার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মৃনাল কান্তি দে, পি ফর ডি’র টিম লিডার আর্সেন স্টেফেনিয়ন, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের অতিরিক্ত মহাপরিচালক ফায়জুল হক। সভাপতিত্ব করেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) শাহিন ইসলাম, এনডিসি। সঞ্চালনা করেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের পরিচালক (প্রশিক্ষণ প্রকৌশল), পি ফর ইউ’র ফোকাল পয়েন্ট কর্মকর্তা নজরুল ইসলাম।
‘সুশাসনের জন্য কৌশলগত যোগাযোগ’ শীর্ষক অনলাইন কর্মশালা অনুষ্ঠিত হয়।
কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির কাঙাল হরিনাথ মিলনায়তনে সনদপত্র প্রদান অনুষ্ঠানে কুষ্টিয়া জেলা সিনিয়র তথ্য অফিসার আমীরুল আজম, বিএফইউজে’র সহ সভাপতি আফরোজা আক্তার ডিউ, কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব, সহ সভাপতি মীর আল আরেফিন বাবু, সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সাধারন সম্পাদক মাহমুদ হাসান, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের সহকারী পরিচালক আব্দুল মান্নান উপস্থিত ছিলেন।

শাফিন / শাফিন

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার

তজুমদ্দিনে কোস্টগার্ডের অভিযানে আগ্নেয় অস্ত্র সহ তিন ডাকাত আটক

উদ্বোধনের সাড়ে চার বছর পরও বন্ধ হাটহাজারী ট্রমা সেন্টার

নালিতাবাড়ীতে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে উলিপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা

ত্রিশালের পাঁচ স্কুলে নাটকের মাধ্যমে পাঠদান জাককানইবির শিক্ষার্থীদের‎

সাভা‌রের রাজফুলবাড়ীয়া ভূমি অফিস ঘুষ বাণিজ্য, অনিয়ম ও দুর্নীতির আখড়া

মাদকের আখড়া নয়-হরিকেশ হোক নিরাপদ আবাসভূমি,মাদক নির্মূলে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ চায় এলাকাবাসী

চাঁপাইনবাবগঞ্জ সদরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা

সংসদে উত্থাপিত হেবা আইন শরিয়তসম্মত নয়: মুফতি একরাম হোসাইন অদুদী

পেকুয়ায় নবীন শিক্ষার্থীদের পাশে ছাত্রদল

বিয়ের অনুষ্টানে যাওয়ার পথে গরুর সঙ্গে ধাক্কায় মোটরসাইকেল আরোহী যুবকের মৃত্যু