হাজী সেলিম ফাউন্ডেশন মানিকাপ হবিগঞ্জ টাইগার্স ক্রিকেট একাডেমি চ্যাম্পিয়ান
জাগো ক্রিকেট শ্লোগানে হাজী সেলিম ফাউন্ডেশন মানিকাপ টি-২০(২০২১-২২)সিজন-২ ক্রিকেট টুর্ণামেন্ট শেষে হয়েছে।রোববার ৩০ জানুয়ারি সাতগাঁও চা বাগান মাঠে সাতগাঁও ক্রিকেট একাডেমির সহযোগিতায় এ টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।উক্ত খেলায় হবিগঞ্জ টাইগার্স ক্রিকেট একাডেমি চ্যাম্পিয়ান হয়েছে।
টসে জয়লাভ করে হবিগঞ্জ টাইগার্স ক্রিকেট একাডেমি নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ২১৩ রান সংগ্রহ করে। জবাবে সাতগাঁও ক্রিকেট একাডেমি ২০ ওভারে ৯ উইকেট ১৫৬ রান করে পরাজিত হয়।টুর্ণামেন্টে সেরা খেলোয়ার হয়েছেন হবিগঞ্জ টাইগার্স ক্রিকেট একাডেমির মো.জয় আহমেদ।
বিকেলে চারটায় বিজয়ীদের হাতে চ্যাম্পিয়ান ট্রফি ও ৩০ হাজার টাকা এবং রানার্সআপ দলের হাতে ট্রফি ও ১৫ হাজার টাকা প্রাইজ মানি তুলে দেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এম ইদ্রিস আলী,সাতগাঁও হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ মো.ইব্রাহিম,সাতগাঁও চা বাগানের এ্যসিসটেন্ট ম্যানেজার আব্দুল মতিন। এসময় উপস্থিত ছিলেন সাতগাঁও হাইওয়ে থানার সহকারী উপ-পুলিশ পরিদর্শক মিজানুর রহমান,সাবেক ইউপি সদস্য সৈয়দ আহমেদ,সাতগাঁও ক্রিকেট একাডেমির সাধারণ সম্পাদক আব্দুল কাদির জিলানী ও সহ-সভাপতি কয়েছ আহমেদ।প্রসঙ্গত,গত বছরের ১২ ডিসেম্বর এ টুর্ণামেন্ট উদ্বোধন করা হয়। টুর্ণামেন্টে হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার মোট ২০টি দল অংশ গ্রহণ করে।
এমএসএম / এমএসএম
চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে সমন্বয় কমিটি করবে সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম
মরণফাঁদে পরিণত পাঁচুড়িয়া খাল: দেখার কি কেউ নেই..?
বাগেরহাট শহরে জলাবদ্ধতা, চরম দুর্ভোগে মানুষ কৃষকদের বোরো ধানের ক্ষতির আশংকা
লাকসামে পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত
টুঙ্গিপাড়ায় ভেজালমুক্ত খাদ্যের দাবিতে র্যালি-মানববন্ধন
নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশী অস্ত্রসহ সাত সদস্য গ্রেপ্তার
ঝড়ে লণ্ডভণ্ড কুমিল্লার বিদ্যুৎ ব্যবস্থা, ট্রান্সফরমার-মিটার ব্যাপক ক্ষতি, ক্ষতিগ্রস্ত হাজারো গ্রাহক
কুমিল্লায় বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার
গোদাগাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
গোবিপ্রবিতে ৯ বিভাগে কেমিক্যাল সরবরাহ, মেডিকেল সেন্টারে নতুন সরঞ্জাম সংযোজন
ভূরুঙ্গামারীতে তিনটি ইউনিয়নে বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে
গোবিপ্রবির দুই প্রকল্প এডিপিতে অন্তর্ভুক্ত