কুষ্টিয়ায় র্যাবের বিশেষ অভিযানে বিপুল পরিমান ফেনসিডিল ও গাঁজা উদ্ধার
কুষ্টিয়ায় র্যাবের বিশেষ অভিযানে বিপুল পরিমান ফেনসিডিল ও গাঁজা উদ্ধার করা হয়েছে। রবিবার (৩০ জানুয়ারী) রাত আনুমানিক আড়াইটার সময় এই অভিযান পরিচালনা করা হয়। তবে এ ঘটনায় আটক হয়নি কেউ। জানা যায়, র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়ান্ড্রন লিডার মোহাম্মদ ইলিয়াস খানের নেতৃত্ব র্যাবের একটি চৌকষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া জেলার সদর থানাধীন জগতী সুগার মিলস জেনারেল ক্লাব এর সামনে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ইজি বাইক তল্লাশি করে ১ কেজি ৯০০ গ্রাম গাঁজা ও ১৪০ বোতল ফেন্সিডিল ও ইজিবাইক উদ্ধার করে।
এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে ইজিবাইক চালক কুষ্টিয়া সদর উপজেলার স্বস্তিপুর এলাকার ফজলুর রহমানের ছেলে শরিফুল ইসলাম (৩২) সু-কৌশলে রাতের আধারে পালিয়ে যায়। পরবর্তীতে উদ্ধারকৃত আলামতসহ পলাতক আসামীর বিরুদ্ধে কুষ্টিয়া জেলার সদর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করেছে র্যাব।
এ বিষয়ে র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়ান্ড্রন লিডার মোহাম্মদ ইলিয়াস খান বলেন, এই ধরণের মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া বদ্ধপরিকর। র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া’কে তথ্য দিন, মাদক, অস্ত্র ও জঙ্গীমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন
এমএসএম / এমএসএম
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার
মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার
তজুমদ্দিনে কোস্টগার্ডের অভিযানে আগ্নেয় অস্ত্র সহ তিন ডাকাত আটক
উদ্বোধনের সাড়ে চার বছর পরও বন্ধ হাটহাজারী ট্রমা সেন্টার
নালিতাবাড়ীতে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে উলিপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা
ত্রিশালের পাঁচ স্কুলে নাটকের মাধ্যমে পাঠদান জাককানইবির শিক্ষার্থীদের
সাভারের রাজফুলবাড়ীয়া ভূমি অফিস ঘুষ বাণিজ্য, অনিয়ম ও দুর্নীতির আখড়া
Link Copied