কুষ্টিয়ায় গণপিটুনিতে চোরের মৃত্যু
কুষ্টিয়ার মিরপুরে গণপিটুনিতে নিশান (৪০) নামে এক চোরের মৃত্যু হয়েছে এবং জয়নাল (৩৫) নামে একজন আহত হয়েছেন। আজ সোমবার (৩১ জানুয়ারি) ভোরে মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের চুনিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম কুষ্টিয়া সদর উপজেলার মিলপাড়ার বাসিন্দা নিশান এবং আহতের নাম জয়নাল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ভোরের দিকে কিছু চোর ওই গ্রামে ভ্যান চুরির উদ্দেশ্যে যায় এবং ভ্যান চুরির সময়ে স্থানীয় গ্রামের লোকজন বিষয়টি টের পেলে চোরদের ধাওয়া দেন। চোরেরা দৌড়ে পালিয়ে গেলেও দুই চোর জনতার হাতে ধরা পড়ে। পরে জনতার গণপিটুনিতে ঘটনাস্থলে নিশান নামে এক চোরের মৃত্যু হয় এবং জয়নাল গুরুত্বর অাহত হয়। স্থানীয়রা পুলিশে খরব দিলে ঘটনাস্থলে পুলিশ এসে জয়নালকে উদ্ধার করে চিকিৎসার জন্য মিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে এবং নিহত নিশানের লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত শুভ্র প্রকাশ বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, আসলে ঘটনাস্থলে কী ঘটেছে তা তদন্তসাপেক্ষে বের করা হবে।
শাফিন / প্রীতি
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার
মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার
তজুমদ্দিনে কোস্টগার্ডের অভিযানে আগ্নেয় অস্ত্র সহ তিন ডাকাত আটক
উদ্বোধনের সাড়ে চার বছর পরও বন্ধ হাটহাজারী ট্রমা সেন্টার
নালিতাবাড়ীতে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে উলিপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা
ত্রিশালের পাঁচ স্কুলে নাটকের মাধ্যমে পাঠদান জাককানইবির শিক্ষার্থীদের
সাভারের রাজফুলবাড়ীয়া ভূমি অফিস ঘুষ বাণিজ্য, অনিয়ম ও দুর্নীতির আখড়া
Link Copied