৫৬ বলে সেঞ্চুরি ফাখর জামানের
৯২ থেকে ছক্কা মেরে পৌঁছলেন ৯৮ রানে। পরের বলটি অফের গ্যাপে ঠেলে দিয়েই দৌড়ে নিলেন দুটি রান। ৫৬ বলে সেঞ্চুরি পূর্ণ করলেন ফাখর জামান।বাঁহাতি এই ওপেনারের ঝড়ো সেঞ্চুরি ইনিংসে ভর করেই রোববার রাতে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) করাচি কিংসকে ৬ উইকেটে হারিয়েছে লাহোর কালান্দার্স।
টস হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৭০ রান তুলেছিল বাবর আজমের করাচি। ওপেনার শারজিল খানের ব্যাট থেকে আসে ৩৯ বলে ৬০। বাবর ৩৩ বলে ৪১ আর জো ক্লার্ক ১৮ বলে খেলেন ২৪ রানের হার না মানা ইনিংস।
হারিস রউফ ৪ ওভারে ৩৩ রান খরচায় নেন ৩টি উইকেট।জবাবে ফাখর জামানের দুর্দান্ত সেঞ্চুরিতে ভর করে ৪ বল হাতে রেখেই ১৭১ রানের লক্ষ্য ছুঁয়ে ফেলে লাহোর। ফাখর অবশ্য জয় নিয়ে মাঠ ছাড়তে পারেননি।
তবে ৬০ বলে ১২ বাউন্ডারি আর ৪ ছক্কায় ১০৬ রানের দানবীয় ইনিংস খেলে ফাখর যখন ফিরেছেন, লাহোরের দরকার তখন মাত্র ৭ বলে ৭ রান।
শেষ ওভারে সামিত প্যাটেল লুইস গ্রেগরিকে টানা দুই বাউন্ডারি হাঁকিয়ে জয় নিশ্চিত করেন। ১৮ বলে ২৬ রানে অপরাজিত থাকেন এই অলরাউন্ডার।
এতে দুই ম্যাচে এক জয়ে পয়েন্ট তালিকার চার নম্বরে আছে লাহোর কালান্দার্স। তিন ম্যাচের সব কটি হেরে তলানিতে করাচি কিংস। দুই ম্যাচে দুই জয় নিয়ে শীর্ষে মুলতান সুলতানস।
শাফিন / শাফিন
‘স্বপ্নের’ ক্লাব বার্সেলোনায় পা রাখলেন রদ্রি
১০ সেকেন্ডের ভুলে মাঠের বাইরে নেইমার!
এটাই আমাদের মানদণ্ড, মৌসুমের প্রথম শিরোপা জিতে আর্সেনাল কোচ
ক্রীড়াঙ্গনে দুর্নীতিতে জিরো টলারেন্সঃ ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল
অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে জিএম কাদেরের অভিনন্দন
অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়
অস্ট্রেলিয়ার শক্ত প্রতিরোধে চতুর্থ দিনে রোমাঞ্চের অপেক্ষা
লাবুশেন-স্মিথকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে আরও কোণঠাসা করল বাংলাদেশ
২ উইকেট নিয়ে আরেক সেশনও বাংলাদেশের
হেডকেও বোল্ড করলেন হাসান
বাংলাদেশ আর ‘ছোট’ দল নয়, সত্যিকারের হুমকি : অস্ট্রেলিয়ার গণমাধ্যম
দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের লিড ১৫৩ রান