বাবার সাথে মেয়ে মাঠে
পড়ার এবং জামা-কাপড় কিকের টাকা জমানোর আশায় বাবার সঙ্গে স্কুল পড়ুয়া মেয়ে মাঠে কাজ করছে। করোনা ও ওমিক্রনের প্রভাব বিস্তার রোধে দুই সপ্তাহ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার সুযোগটি কাজে লাগায় স্কুলছাত্রীটি। জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানার গরিব অসহায় আজীবন অন্যের বাড়িতে ও মাঠে শ্রমিকের কাজ করে সংসার চালায় শ্রী গোবিন্দ্র চন্দ্র। সংসারে অতিরিক্ত অভাব হলে মাঝেমধ্যে স্ত্রীও মাঠঘাটে শ্রমিকের কাজ করে থাকে।
করোনায় স্কুল বন্ধ থাকার এমন সুযোগ কাজে লাগাতেই বাবার সঙ্গে স্কুল পড়–য়া মেয়ে প্রতীমা রানী বাড়তি আয়ের আশায় মাঠে ইরি ধানের চারা তোলা ও লাগানোর কাজ করছে কয়েক দিন যাবৎ। স্কুল যেই ক’দিন বন্ধ থাকবে সেই ক’দিন প্রতীমা বাড়তি আয়ের জন্য শ্রমিকের কাজ করবে বলে জানায়।
উপজেলার বাগজানা এলাকার কেজি স্কুল শিক্ষক অখিল চন্দ্রর লাগানো ইরি বীজতলায় প্রতীমা তার বাবাসহ গ্রামের অন্য কাকি পিশিদের সঙ্গে চারা তোলার কাজ করতে দেখা যায়। প্রতীমা বাগজানা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণিতে পড়ালেখা করে।
স্কুল শিক্ষক ইছহাক আলী বলেন, প্রতীমা ক্লাসে পড়াশোনায় ভালো ও মেধাবী।
পাঁচবিবি উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ লুৎফর রহমান বলেন, এ বছর অতিরিক্ত শীত ও ঘন কুয়াশা না হওয়ায় ইরি ধানের বীজতলা ভালো হয়েছে। এ উপজেলার কৃষকরা ২০ হাজার হেক্টর জমিতে ইরি-বোরো ধান চাষের লক্ষ্যে প্রায় ১ হাজার ২০০ হেক্টর জমিতে বীজতলা প্রস্তত করেছেন বলেও জানান তিনি।
শাফিন / প্রীতি
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied