নড়াইল সদর উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তার বদলিজনিত বিদায় সংবর্ধনা
নড়াইল সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. আব্দুর রউফের বদলিজনিত বিদায় সংবর্ধনার আয়োজন করে জেলা আনসার ও ভিডিপি কার্যালয়। বিদায় উপলক্ষে গতকাল সোমবার (৩১ জানুয়ারি) বিকেলে নড়াইল জেলা আনসার ও ভিডিপির হলরুমে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট বিকাশ চন্দ্র দাস।
বক্তব্য রাখেন- বদলিজনিত সংবর্ধিত আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সদর উপজেলা কর্মকর্তা মো. আব্দুর রউফ, পাচারের শিকার মানব উদ্ধার ও শিশু সুরক্ষা সংস্থার চেয়ারম্যান বিশিষ্ট সংগঠক সাংবাদিক সৈয়দ খায়রুল আলম, জেলা সার্কেল অ্যাডজুট্যান্ট মমতাজ বেগম, মনিটরিং অফিসার আশরাফুল আলম প্রমুখ।
উপস্থিত ছিলেন- এশিয়ান টিভি লোহাগড়া প্রতিনিধি কাজি আশরাফ, সকালের সময় প্রতিনিধি মো. পিকুল আলম, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রশিক্ষক নারায়ণ চন্দ্র পালসহ সদর উপজেলা কর্মকর্তা মো. আব্দুর রউফের সহকর্মীরা।
প্রধান অতিথি জেলা কমান্ড্যান্ট বিকাশ চন্দ্র দাস বলেন, বদলিজনিত সংবর্ধিত আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সদর উপজেলা কর্মকর্তা মো. আব্দুর রউফ একজন সৎ ও নিবেদিত কর্মকর্তা হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। আমি আশা করি তিনি নতুন কর্মস্থলে দক্ষতার সাথে দেশের উন্নয়নে আরো ভালো কাজ করতে পারবেন। তিনি তার সফলতা কামনা করে আনসার-ভিডিপি সদস্যদের উদ্দেশে পরামর্শ ও দিকনির্দেশনামূলক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। তিনি উপস্থিত গণমাধ্যমকর্মীদের ধন্যবাদ জানান।
শাফিন / প্রীতি
সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা
ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ
মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি
পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি
টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯
ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন
অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা
ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত
রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি
রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক
মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন
টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়
বাউফলে স্প্রেড হিউম্যানিটির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত: ৫০টি পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ
Link Copied