ত্রিশালে প্রেসক্লাবের আয়োজনে অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ
‘সবার তরে আহ্বান-শীতার্তদের পাশে দাঁড়ান’ স্লোগানকে সামনে নিয়ে ময়মনসিংহের ত্রিশাল প্রেসক্লাবের আয়োজনে অসহায় ও হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) সকালে ত্রিশাল প্রেসক্লাব মিলনায়তনে গরিব-অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আক্তারুজ্জামান।
ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম শামীমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এইচ এম জোবায়ের হোসাইনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) হাসান আব্দুল্লাহ আল মাহমুদ, ত্রিশাল থানার ওসি (তদন্ত) আবু বকর সিদ্দিক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলমগীর হোসেন, উপজেলা আ’লীগের যুগ্ম-আহ্বায়ক আশরাফুল ইসলাম, ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, ত্রিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি ও নাগরিক টিভির জেলা প্রতিনিধি খোরশিদুল আলম মজিব, ত্রিশাল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও বৈশাখী টেলিভিশনের ময়মনসিংহ ব্যুরোপ্রধান আ ন ম ফারুক, ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি রেজাউল করীম বাদল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মতিউর রহমান সেলিম, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ফয়জুর রহমান ফরহাদ, সাহিত্য ও প্রচার সম্পাদক মামুনুর রশিদ। এছাড়া বিভিন্ন প্রিন্ট ও ইলেট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীগণ উপস্থিত ছিলেন।
শাফিন / প্রীতি
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত