কমলগঞ্জে হত্যা মামলার পলাতক দুই আসামি আটক
মৌলভীবাজারের কমলগঞ্জে আবুল হোসেন হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত দুই আসামি হাবিবুর রহমান রুবেল (৩০) ও খয়রুল ইসলামকে (২৪) আটক করেছে পুলিশ। সোমবার (৩১ জানুয়ারি) রাতে উপজেলার পতনঊষার ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়। আটক দুই আসামি ওই এলাকার মৃত ইছাক মিয়ার ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে কমলগঞ্জ থানার এসআই আলাউদ্দিন, এএসআই সবুজ মিয়া, এএসআই মিজানুর রহমান, এএসআই আক্তারসহ একদল পুলিশ উপজেলার পতনঊষার ইউনিয়নে অভিযান চালায়। এ সময় দীর্ঘদিন ধরে পলাতক সিআর ৪৬/১৭ নং মামলার ওয়ারেন্ ভুক্ত দুই আসামিকে তাদের নিজ বাড়ি থেকে আটক করা হয়।
কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) সোহেল রানা বলেন, ২০১৭ সালের আবুল হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত দুই আসামিকে আটক করা হয়েছে। আটক দুই আসামিকে মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
শাফিন / প্রীতি
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
Link Copied