কুড়িগ্রামের নাগেশ্বরীর কচাকাটায় ভাতিজা কর্তৃক চাচাকে পিটিয়ে হত্যা মামলায় নারী গ্রেফতার
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে চাচা জবেদ আলীকে (৬০) পিটিয়ে হত্যা করেছে তারই দুই ভাতিজা। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) বিকেলে। ঘটনার পর মঙ্গলবার রাতে নিহতের স্বজনরা কচাকাটা থানায় মামলা দিলে বুধবার (২ ফেব্রুয়ারি) এক নারীকে গ্রেফতার করে পুলিশ। কচাকাটা থানার ওসি জাহেদুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত জবেদ আলী কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ি মৌজার বালাবাড়ি গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে। গ্রেফতারকৃত নারী ওই গ্রামের আব্দুল মালেকের স্ত্রী হাসনা বেগম (৩৫)।
এলাকাবাসী জানান, চাচা জবেদ আলীর সাথে তার ভাতিজা একই গ্রামের মৃত বাচ্চু মিয়ার ছেলে শফিকুল ইসলাম ও শহিদুল ইসলামের জমিজমা নিয়ে দীর্ঘদিন বিরোধ চলছিল। মঙ্গলবার সন্ধ্যার কিছুক্ষণ আগে জবেদ আলী জমিতে ইরি রোপণের জন্য পানি নিতে গেলে ভাতিজা শফিকুল ও শহিদুলসহ বাড়ির লোকজন জবেদ আলীকে এলোপাথাড়ি লাঠি দিয়ে পেটাতে থাকে। এতে ঘটনাস্থলেই জবেদ আলী মাথায় গুরুতর আঘাত পেয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন। পরে পুলিশ খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এরপর নিহতের স্বজনরা রাতেই থানায় ১৯ জনকে আসামি করে মামলা দায়ের করলে বুধবার সকালে হাসনা বেগম নামে ওই নারীকে গ্রেফতার করে পুলিশ।
এ ব্যাপারে কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল ইসলাম জানান, লাশ ময়নাতদন্তের জন্য সকালে কুড়িগ্রাম মর্গে প্রেরণ করা হয়েছে।
এমএসএম / প্রীতি
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন