ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ২-২-২০২২ দুপুর ১:৫৪
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পুরাতন বগুড়া-সিরাজগঞ্জের আঞ্চলিল সড়কে ট্রাকচাপায় ব্যাটারিচালিত ইজিবাইকের দুই আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিন ইজিবাইক যাত্রী। হতাহতদের মধ্যে একজন ইজিবাইকের চালক, অপরজন যাত্রী বলে জানা গেছে। বুধবার (২ ফেব্রুয়ারি) সকালে সিরাজগঞ্জ-রায়গঞ্জ আঞ্চলিক সড়কের হাসিল কড়িতলা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 
 
নিহত ইজিবাইক চালক ছোনগাছা ইউনিয়নের নওদা ফুলকোচা গ্রামের গোবিন্দনাথ হালদারের ছেলে মানিক হালদার এবং অপর যাত্রী টাঙ্গাইল জেলার কাঠুয়া জংনি গ্রামের মৃত নবকুমারের পুত্র দীনেশ কুমার (৩৫)।
 
রায়গঞ্জ থানার এসআই রাসেল এ তথ্য নিশ্চিত করে জানান, সকালে মাছ ব্যবসায়ীরা একটি ব্যাটারি চালিত ইজিবাইকযোগে সিরাজগঞ্জের দিকে যাচ্ছিলেন। তারা হাসিল নামক এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত ট্রাক ও ইজিবাইককে জব্দ করা হয়েছে। তবে ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে।

এমএসএম / প্রীতি

বিদেশে লোক নেওয়ার কথা বলে প্রতারণা, নিঃস্ব হচ্ছেন সিংড়ার বেকার যুবকরা

বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুলে অগ্রনী ব্যাংকে আয়োজনে ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন অনুষ্ঠিত

গাজীপুরে রাস্তায় আগুন জ্বালিয়ে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ

রাণীনগরে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের সচেতনতামূলক কর্মসূচি ও লিফলেট বিতরণ

বিটেশ্বরে ঝুঁকিপূর্ণ কাঠের ব্রিজ, দ্রুত মেরামতের দাবি

চাঁপাইনবাবগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডির ফাইনাল

শেরপুরে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

নাচোলে ১৩ কেজি ৯০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১

মনপুরায় মসজিদের ভেতর কলেজ অধ্যক্ষকে মারধরের অভিযোগ

বাংলাদেশে জ্বালানি তেলের দাম বাড়লেও মনপুরায় ‘সোনার হরিণ’ জ্বালানি তেল

চাঁদপুরে পৃথক অভিযানে আটক দুই মাদকসেবীর কারাদন্ড

বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

আওয়ামী সন্ত্রাসের প্রতিবাদে রাজারহাটে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ