গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২
গাজীপুর মহানগরের বাসন থানার ইটাহাটা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে টেম্পোর সঙ্গে মিনিবাসের সংঘর্ষে দুজন নিহত হয়েছে। বুধবার (২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- টেম্পোর যাত্রী স্থানীয় কড্ডা নান্দুন এলাকার বাসিন্দা গাউছ মিয়ার স্ত্রী মারুফা বেগম (৫৪) এবং একই এলাকার বাসিন্দা নুর আলমের ছেলে মো. লিমন (১২)। লিমন নাওজোর মেধা বিকাশ কিন্ডারগার্টেনের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।
বাসন থানার এসআই মো. মতিউজ্জামান জানান, বুধবার সকালে টেম্পোটি যাত্রী নিয়ে মহানগরের কোনাবাড়ী এলাকা থেকে চান্দনা চৌরাস্তা এলাকায় যাচ্ছিল। পথে সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ইটাহাটা এলাকায় পেছন থেকে তাকওয়া পরিবহনের একটি বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা টেম্পোটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই লিমন নিহত এবং মারুফা গুরুতর আহত হন। পরে এলাকাবাসী মারুফাকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এমএসএম / প্রীতি
পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল
পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা
ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২
বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার
কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি
গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা
মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়
বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার
ত্রিশালে দোয়া মাহফিল
শান্তিগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা
তিন বন্ধুর হাত ধরে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’
মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিদায় উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়
মনোহরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে পাঁচ ব্যবসায়ীকে জরিমানা
Link Copied