ঢাকা রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

টঙ্গীতে মিথ্যা তথ্য প্রচারের মাধ্যমে সম্মানহানীর চেষ্টা


শেখ রাজীব হাসান, টঙ্গী photo শেখ রাজীব হাসান, টঙ্গী
প্রকাশিত: ২-২-২০২২ বিকাল ৭:৪৭

টঙ্গীতে পুলিশি অভিযানের মাধ্যমে মাদক মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামীকে গ্রেফতারের সময় আইনি কাজে বাধা ও মিথ্যা তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করার অভিযোগ করেছেন টঙ্গী পশ্চিম থানাধীন তিলারগাতি এলাকার স্থানীয় বাসিন্দা মোঃ মাসদ মন্ডল।   
মাসুদ মন্ডল বলেন, স্থানীয় একটি চায়ের দোকানে বসে কথা বলছিলাম হঠাৎ দোকানের বসে থাকা একজন লোক আমার সামনে একটি পত্রিকা এনে বলে দেখেন ভাই আপনাদের বিরুদ্ধে কিসব লিখেছে এই পত্রিকায়। পত্রিকাটি পরে জানতে পারি যে বিগত ৩০.০১.২০২২ইং তারিখে তিলারগাতি গ্রামের মাদক মামলায় গ্রেফতারকৃত আসামি মোঃ মোস্তাফিজুর রহমান এর স্ত্রী ও কন্যা আমার এবং আমার পরিবারের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিত ভাবে মিথ্যা তথ্য উপস্থাপন করে সংবাদ সম্মেলন করে। তিলারগাতি এলাকার টঙ্গী পশ্চিম থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও বর্তমান যুবদলের যুগ্ন আহবায়ক ইস্তিয়াক আহামেদ জিম এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে মোঃ মোস্তাফিজুর রহমান এলাকায় দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা করে আসছে তারই প্রেক্ষিতে আইন-শৃঙ্খলা বাহিনীর পূর্ববর্তী মাদক মামলার ওয়ারেন্ট এর ভিত্তিতে মোঃ মোস্তাফিজুর রহমানকে গ্রেফতার করে এই ঘটনাকে কেন্দ্র করে মোঃ ইশতিয়াক আহমেদ জীমসহ কতিপয় মাদক ব্যবসায়ী আমাদের সামাজিক মর্যাদা ক্ষুন্ন করার জন্য মিথ্যা তথ্যের ভিত্তিতে সাংবাদ সম্মেলন করে। আমি ও আমার পরিবার এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
তিনি আরো বলেন, আমার চাচাতো ভাই মোঃ রুবেল মন্ডল এই সংক্রান্ত কোন বিষয়ে কখনো আসেনি। রুবেল কোন রাজনৈতিক দলের সঙ্গেও সম্পৃক্ত নয়। রুবেল গাজীপুর জেলা ক্রীকেট দলের একজন খেলোয়ার ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর একজন নিয়মিত পেশাদার খেলোয়ার, যার রেজি নং-১৬৮৮৯। ইতিপূর্বে সে অনূর্ধ্ব ১৯ দলেও খেলেছেন এবং সে একজন ক্রীড়া সংগঠক। তার প্রতিষ্ঠিত ক্লাবের নাম প্যারাডাইস স্পোর্টিং ক্লাব। রুবেল এই সংগঠনে সাধারণ সম্পাদক পদে নিয়োজিত আছে। ইটি মধ্যে এই মিথ্যা তথ্যের ভিত্তিতে প্রচারিত সংবাদের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে। ডাইরী নং-৭৬/০২.০২.২০২২। গণমাধ্যম কর্মীদের কাছে অনুরোধ করবো আপনারা অবশ্যই সকলের মতামত নিয়ে বস্তনিষ্ঠ সংবাদ প্রচার করবেন। আপনাদের সুন্দর তথ্য যেমন অন্ধকারে আলো জ্বালায়, তেমনি একটি মিথ্যা তথ্যে মানুষের পথচলাকে বিনষ্ঠ করে।
এ বিষয়ে জানতে চাইলে টঙ্গী পশ্চিম থানার ওসি মোঃ শাহ আলম বলেন, ওয়ারেন্টের ভিত্তিতে মোঃ মোস্তাফিজ্রর রহমান মোস্তফা মন্ডল’র বাসায় অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মোস্তফা গোয়াল ঘরে পালানো অবস্থায় ৪শত ৬০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির নগদ ২১৬০ টাকাসহ গ্রেফতার করে। পরে তাকে মাদক মামলায় আদালতে প্রেরণ করা হয় (মামলা নং- (১৬-০১-২২)। মোস্তফা খুবই খারাপ প্রকৃতির লোক। এলাকায় তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ রয়েছে।

এমএসএম / এমএসএম

ধামইরহাটে জামায়াতে ইসলামী যুব দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত

পূর্বধলায় এমপির গাড়ি ভাঙচুর মামলায় বিএনপি নেতাকর্মীদের ‘মিথ্যা আসামি’ করার অভিযোগ, সংবাদ সম্মেলন

গাইবান্ধায় বজ্রপাতে শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু

কসবায় সাংবাদিক হত্যা মামলায় বিএনপি নেতা গ্রেফতার

উলিপুর মহিলা ডিগ্রি কলেজে উন্নয়ন ভাবনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

​ভোগান্তি ছাড়াই কৃষি কার্ডে জ্বালানি তেল পাচ্ছেন রাণীনগরের কৃষকরা

নবীনগরে নৌকায় বসা নিয়ে দ্বন্দ্বে ঘুষির আঘাতে এক ব্যক্তির মৃত্যু

ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগে প্রধান শিক্ষক আটক

হোমনায় গাঁজাসহ দুই যুবক-যুবতী গ্রেফতার

গাছ কাটাকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় নারীকে মারধরের অভিযোগ, বিএনপি সভাপতির বিরুদ্ধে তদন্তের দাবি

দাউদকান্দিতে ৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নবজাতক কণ্যা শিশুর ঠাঁই হলো ‘চট্রগ্রামের ছোটমণি নিবাসে’

বোদায় ছাত্রী শ্লীলতাহানির অভিযোগে প্রধান শিক্ষককে উত্তম মাধ্যম দিয়ে পুলিশে সোপর্দ