ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

আগেই চলে আসছে আফগানিস্তান, ক্যাম্প করবে সিলেটে


স্পোর্টস ডেস্ক photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৩-২-২০২২ দুপুর ১২:২৭

চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেট শেষ হতেই ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে তিন ওয়ানডে ও দুই টি-টোয়েন্টি খেলবে টাইগাররা। সেই দুই সিরিজের জন্য আগামী ১৯-২০ ফেব্রুয়ারি বাংলাদেশে আসার কথা ছিল আফগানিস্তান ক্রিকেট দলের।

তবে এখন নতুন খবর হলো, প্রায় সপ্তাহখানেক আগে আগামী ১২ ফেব্রুয়ারিই বাংলাদেশে চলে আসবেন রশিদ খান, গুলবদিন নাইব, হযরতউল্লাহ জাজাইরা। সিরিজ শুরুর আগে তারা অবস্থান করবে সিলেটে। সেখানেই চলবে বাংলাদেশের আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার কন্ডিশনিং ক্যাম্প।

পরে আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এরপর রয়েছে দুই টি-টোয়েন্টি। প্রথমে শোনা যাচ্ছিল, ওয়ানডে সিরিজ চট্টগ্রামে এবং টি-টোয়েন্টি হবে ঢাকায়। তবে এখন শেষ খবর হলো, দুই সিরিজের পাঁচ ম্যাচই হবে চট্টগ্রামে।

গত মাসের শেষ দিকে কাতারের দোহায় নেদারল্যান্ডসের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষ করে জিম্বাবুয়ে সফরে যাওয়ার কথা ছিল আফগানদের। কিন্তু জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড ব্রডকাস্টিংয়ের কোনো ব্যবস্থা করতে না পারায় দ্বিতীয়বারের মতো পিছিয়ে গেছে এ সফরটি।

এ কারণেই মূলত নির্ধারিত সময়ের আগেই চলে আসবে আফগানিস্তান। এ খবর নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান জালান ইউনুস।

শাফিন / শাফিন

বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান

বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল

রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই

রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে