নালিতাবাড়ীতে গারো ও কোচ আদিবাসীদের বেঁচে থাকার লড়াই
শেরপুরের নালিতাবাড়ীর সীমান্তবর্তী বিস্তীর্ণ এলাকায় বাস করে পাহাড়ি গারো ও কোচ আদিবাসী সম্প্রদায়। মুসলমান, হিন্দু কোচ, ডালু, বানাই ও হদি ইত্যাদি সম্প্রদায়ের পাশাপাশি গারো সম্প্রদায়ের মানুষগুলো ক্ষুধা আর দারিদ্রের সাথে লড়াই করে বেঁচে আছেন। এদের অধিকাংশ পরিবারই বন থেকে লাকড়ী সংগ্রহ আর অন্যের বাড়িতে দিন দিন মজুরী ও অনেকেই আগাম শ্রম বিক্রি করে অবহেলিত জীবন যাপন করছেন।
জানা গেছে, ৩২৭.৬১ বর্গ কিলোমিটার আয়তন বিশিষ্ট নালিতাবাড়ী উপজেলার ১২টি ইউনিয়নের মধ্যে ১১টি ইউনিয়নের ৭৪টি গ্রামের ৫শতাধিক পরিবারের প্রায় ২০ হাজার আদিবাসী মানুষ প্রকৃতির বিভিন্ন প্রতিকুলতার সাথে লড়াই করে বসবাস করে আসছেন। প্রায় ২শ বছর আগে সুদুর চীনের তিব্বত প্রদেশ থেকে আদিবাসী গারো সম্প্রদায়ের আগমন ঘটে। দেশের মোট জনসংখ্যার প্রায় ২ লক্ষাধিক গারো আদিবাসী বিভিন্ন সীমান্তবর্তী অঞ্চলে বাস করেন। আদিকাল থেকেই গারোরা শিকারী পেশায় খুবই দক্ষ ছিল ও গারোদের অধিকাংশ পরিবার বনে জঙ্গলে বাস করে থাকেন। পারিবারিক দিকদিয়ে গারোরা মাতৃতান্ত্রিক ব্যবস্থার অধীনে পরিচালিত পরিবার। এ সম্প্রদায়ের প্রধান ও পছন্দনীয় খাবার হলো ভাত ও শূকরের গোশত। পাশাপাশি ‘নাখাম’ বা শুটকি মাছ দৈনন্দিন জীবনের অন্যতম প্রধান খাবার। শূকরের গোশত পছন্দীয় খাবার হওয়ায় গারোরা নিজ উদ্যোগে শূকর পালন করে থাকেন। এরা প্রধানত ৬টি গোত্রে বিভক্ত। এগোলো হলো-আত্তং, মিগাম, আবেং, দোয়াল, চিবক ও রোগা। বাংলাদেশে আবেং গোত্রের লোকই বেশি। গারো সম্প্রদায়ের বেশির ভাগ লোকই রোমান ক্যাথলিক ধর্মাবলম্বী। বিয়ে-শাদীর ব্যপারে গারোরা নিজেদের পছন্দকে প্রাধান্য দিয়ে থাকেন। পাত্র-পাত্রীর পছন্দ অনুযায়ী মিশনারীর ধর্মযাকরা বিয়ের রেজিস্ট্রেশন করে থাকেন। বর্তমানে গারোদের পোষাক-পরিচ্ছদেও আধুনিকতার ছোঁয়া লক্ষ্য করা যায়। মেয়েরা দকবান্দা-দকশাড়ী ও সেলোয়ার কামিজ আর ছেলেরা শার্ট, প্যান্ট ও লুঙ্গি পরিধান করেন। গারো নারীরা কৃষিকাজে খুবই পারদর্শী তাই তারা পুরুষের পাপাশি কৃষিকাজে অংশ গ্রহন করে থাকেন। তবে অভাবের তাড়নায় অনেক গারো পরিবার আগাম শ্রম বিক্রি করে থাকেন। গারোরা সংস্কৃতি ও অতিথি আপ্যায়নকে খুব পছন্দ করে থাকেন। তারা মনে করে ‘সেবাই পরম ধর্ম’। তারা আরো বিশ্বাস করে নাচে-গানে প্রভু ঈশ্বরকে খুশি করা যায়। আর তিনি খুশি হলেই পরকালে স্বর্গ পাওয়া যাবে। প্রাচীনকালে গারোদের শিক্ষার হার খুব কম ছিল। বর্তমানে প্রায় ৮০ শতাংশ গারো উপজাতিরা শিক্ষিত। গারোদের একটি নিজস্ব ভাষা আছে যার নাম ‘আচিক ভাষা’। তার পরও শিক্ষিতরা বাংলায় ও ইংরেজীতে কথা বলতে পারেন। গারোরা খ্রিষ্টান ধর্মাবলম্বী হওয়ায় তাদের প্রধান ধর্মীয় উৎসব হলো বড়দিন। এছাড়াও বছরের সব সময়ই ছোটখাট সামাজিক উৎসব উদযাপন করে থাকেন। নালিতাবাড়ী সীমান্তের বেশ কিছু আদিবাসী পরিবার দারিদ্রের সাথে সংগ্রাম, বিশেষ করে বন্যহাতির সাথে লড়াই করে এ যাবত কালেও বাপ-দাদার ভীটায় কোন বেলা খেয়ে আবার কোন বেলা না খেয়ে বেঁচে আছেন। এখনো কিছু কিছু পরিবার বন থেকে লাকড়ী সংগ্রহ করে কিংবা পরের বাড়িতে দিন মজুরী করে সংসার চালাচ্ছেন। উপজেলার খলচান্দা কোচপাড়া গ্রামের কল্পনা কোচনী বলেন, আমরা খুব কষ্ট করে সংসার চালাই। প্রয়োজনীয় সরকারী সাহায্য সহযোগীতা পাই না। ইচ্ছা থাকা সত্বেও ছেলে মেয়েদের লেখাপড়া করাতে পারছিনা। আমাদের দিকে বিশেষ নজর দেওয়ার জন্য সরকারের নিকট অনুরোধ রইলো। আদিবাসী নেত্রী ক্লোডিয়া নকরেক কেয়া জানান, এখানকার আদিবাসীরা দারিদ্রতা, ভূমি সমস্যা ও বন্যহাতির তান্ডবে জর্জরিত হয়ে পড়েছেন। সরকার গারো আদিবাসীদের দিকে ঠিক মতো নজর দেয় না। শিক্ষা বিস্তারের পাশাপাশি আদিবাসীরা বিধবাভাতা, বয়স্কভাতা ও অন্যান্য সরকারী সাহায্য সহযোগীতা প্রয়োজনের তুলনায় খুব কমই পায়। নালিতাবাড়ীর অবহেলিত গারো পাহাড়েরর পাদদেশে প্রায় ৫ শতাধিক আদিবাসী পরিবার দারিদ্রের সাথে লড়াই করে বেঁচে আছেন। তারা চায় সরকারী সাহায্য ও সহযোগীতার পরিমান আরো বাড়ানো হোক।
শাফিন / শাফিন
মেয়েকে উত্যক্তের প্রতিবাদে বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ!
সুনাগঞ্জে তেল মজুদ রাখায় এক ব্যবসায়ীকে ১০হাজার টাকা জড়িমানা ৬মাসের কারাদণ্ড ও ১১ড্রাম পেট্রোল আটক
পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।
হোমনায় শিক্ষকদের সঙ্গে এমপি সেলিম ভূঁইয়ার মতবিনিময় সভা
কোটালীপাড়ায় মোটরসাইকেল ও টমটমের মুখোমুখি সংঘর্ষে কলেজ ছাত্র নিহত
গজারিয়ায় উপজেলা ছাত্রদলের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
শ্যামনগরে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত
ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী
ডাসকো'র ব্যবস্থাপনায় ধামইরহাটে আন্তর্জাতিক নারী দিবস পালিত
নাগেশ্বরীতে রমজানের তাৎপর্য উপলক্ষে শিক্ষক সমিতির ইফতার
সীতাকুণ্ড বাজারে মোবাইল কোর্ট, অনিয়মের দায়ে জরিমানা
শরণখোলায় আগুনে প্রাথমিক শিক্ষকের বসতঘর ভস্মীভূত