ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

ধামসোনায় ওর্য়াড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন


ইফতেখার জাহাঙ্গীর photo ইফতেখার জাহাঙ্গীর
প্রকাশিত: ৩-২-২০২২ বিকাল ৫:২৯

 আশুলিয়ার স্বনির্ভর ধামসোনায় ওর্য়াড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন হয়েছে। বিকালে ধামসোনার ডেন্ডাবর আমার স্কুল মাঠে ইউনিয়নের ৭, ৮ও ৯ নং ওর্য়াড আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। স্থানীয় আওয়ামী লীগের এই সম্মেলনে প্রধান অতিথী ছিলেন আশুলিয়া থানা আওয়ামী লীগের আহব্বায়ক মোঃ ফারুক হাসান তুহিন, প্রধান বক্তা ছিলেন থানা আওয়ামী লীগের যুগ্ম- আহবায়ক ও ধামসোনা ইউপি চেয়ারম্যান মুহাম্মদ সাইফুল ইসলাম। এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগ নেতা ও সাভার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শাহাদত হোসেন খান। ধামসোনা ইউনিয়ন আওয়ামী লীগের ৭, ৮ ও ৯ এই তিনটি ওর্য়াডে আগামী ৩ বছরের জন্য কমিটি গঠন করা হয়। ত্রি বার্ষিক সম্মেলনের আলোচনা সভা শেষে আশুলিয়া থানা আওয়ামী লীগের আহবায়ক ধামসোনা ইউনিয়ন আওয়ামী লীগের ৭, ৮ও ৯নং ওয়ার্ডের কমিটি বিলুপ্ত করেন। পরে উপস্থিত নেতা কর্মীদের সাথে আলোচনা করে থানা কমিটির আহবায়ক ফারুক হাসান তুহিন নবীন প্রবীণের সম্বন্নয়ে ৩ টি ওয়ার্ডের জন্য নতুন কমিটি ঘোষনা করেন। নতুন কমিটির ৭ নংওয়ার্ডের সভাপতি মোঃ আয়নাল হক মাদবর, সেক্রেটারী মোঃ আমিনুল ইসলাম বাবু, ৮ নং ওয়ার্ডের সভাপতি আবু সাঈদ আহমেদ সেক্রেটারী মোঃ আলম দেওয়ান ও ৯ নং ওয়ার্ডে সভাপতি আব্দুস সামাদ খোকন ও সেক্রেটারী নির্বাচিত করা হয়েছে হয়েছে মোঃ আনোয়ার হোসেনকে। আগামী তিন বছর নব-গঠিত কমিটির নেতৃবৃন্দরা স্বনির্ভর ধামসোনা ইউনিয়নের ৩টি ওয়ার্ডে আওয়ামী লীগের নেত্রীত্ব দেবে। 

শাফিন / শাফিন

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান