এবার কক্সবাজার ডিজিটাল হাসপাতালের বিরুদ্ধে ভুতুড়ে বিল নেওয়ার অভিযোগ
এবার কক্সবাজার ডিজিটাল হাসপাতালের বিরুদ্ধে ভুতুড়ে বিল বানিয়ে অতিরিক্ত টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ বলছে অতিরিক্ত বিল ডাক্তারের জন্য নেওয়া হয়েছে। আর ডাক্তার বলছে এসব হাসপাতাল কর্তৃপক্ষের বিষয় আমার বিল না। একজন অপরজনকে দুষছেন। দায় নিতে রাজি নয় কেউ।
অন্যদিকে অতিরিক্ত বিল আদায়ের একাধিক অভিযোগের পরেও তদন্ত কমিটি গঠন করে ব্যাবস্থা নেওয়া হবে বলেই যেন দায় সারছেন কক্সবাজার সিভিল সার্জন। অভিযোগ আছে, ডাক্তার ছাড়াই নরমাল ডেলিভারির মাধ্যমে শুধু ফোন কলের ফি হিসেবে ডাক্তারের বিল বানিয়ে ৯ হাজার টাকা হাতিয়ে নিচ্ছেন কক্সবাজার ডিজিটাল হাসপাতাল কর্তৃপক্ষ।
ঈদগড় থেকে চিকিৎসা নিতে আসা ছমিরা নামের এক ভুক্তভোগী জানান, ৩ জানুয়ারী ভোর সাড়ে পাঁচটায় ডেলিভারির জন্য ডিজিটাল হাসপাতালে ভর্তি হয়। সেখানে কোন ডাক্তার না থাকাই নার্স আর ধাত্রীর মাধ্যমে স্বাভাবিক ডেলিভারী সম্পন্ন হয়। এরপর ছাড়পত্রের জন্য ক্যাশ কাউন্টারে বিল জমা দিতে গেলে হাসপাতালের চার্জ বাবদ ২ হাজার ২শ টাকা, এবং ডাক্তারের সাথে ফোনে কথা বলার জন্য ১ হাজার এবং ফোনে পরামর্শের ফি ধরা হয় ৮ হাজার টাকা।
ডাক্তার ছাড়াই স্বাভাবিক বাচ্চা প্রসব করার পরেও কেন এত টাকা ডাক্তারের বিল আসল জানতে চাইলে কর্তৃপক্ষ কোন সদুত্তর দেন নি। বরং টাকা না দিলে ছাড়পত্র দিবে না বলে জানায় তারা। এক পর্যায়ে ডাক্তারের সাথে কথা বললে ডাক্তার বলেন আমার বিল তো ১ হাজার, ৮ হাজার তো আমার বিল না। আপনারা কর্তৃপক্ষের সাথে কথা বলেন। এরপর হাসপাতালের ব্যাবস্থাপনা পরিচালকের কাছে জানতে চাইলে তিনি বলেন, এই বিলে আমাদের কোন হাত নেই এগুলো সম্পূর্ণ ডাক্তারের টাকা। আপনি চাইলে ২ হাজার টাকা কম দিতে পারবেন। এর বাইরে কিছু করার সুযোগ নেই। এইভাবেই কেঁদে কেঁদে বর্ণনা দিলেন ভুক্তভোগী পরিবারের সদস্য।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে ডিজিটাল হাসপাতালের ডাক্তার ইফফাত সানিয়া জানান,আমি ডেলিভারির সময় ছিলাম তারপরেও আমার ফোন কল হিসেবে এক হাজার টাকা নিয়েছে। কিন্তু ৮ হাজার টাকার ব্যাপারে আমি কিছু জানিনা। হয়তো তো হাসপাতালের খরচ বাবদ নিয়েছে। এটা কর্তৃপক্ষের বিষয়। অতিরিক্ত বিল আদায়ের ব্যাপারে জানতে চাইলে কক্সবাজার ডিজিটাল হাসপাতালের ব্যাবস্থাপনা পরিচালক শোয়েব ইফতেখার জানান, আমাদের হাসাপাতালের বিল বাবদ ২২শ টাকা আমরা নিয়েছি। অতিরিক্ত ৮ হাজার বিলটা ডাক্তারের জন্য নেওয়া হচ্ছে। কিন্তু এই বিলের ব্যাপারে তো ডাক্তার কিছুই জানে বলেছে, এমন প্রশ্নের জবাবে ব্যাবস্থাপনা পরিচালক জানান, আপনাকে হয়তো বলেছে কিন্তু যদি এই বিলটা না দিই ডাক্তারকে ডিউটিতে যিনি ছিলেন তার বেতন থেকে কেটে নিবে।
সী সাইড হাসপাতাল, জেনারেল হাসপাতাল এবং সর্বেশেষ ডিজিটাল হাসপাতালের বিরুদ্ধে অতিরিক্ত বিল আদায়ের অভিযোগের ব্যাপারে জানতে চাইলে কক্সবাজার সিভিল সার্জন ডাঃ মাহবুবুর রহমান জানান, নির্দিষ্ট কোন অভিযোগ না পেলে ব্যাবস্থা নেওয়া সম্ভব না। এ ব্যাপারে অভিযোগ পেলে তদন্ত কমিটি গঠন করে ব্যাবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা
পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ
কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ
নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের
রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান
কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ
গজারিয়ায় শারদীয় দূর্গাপূজা২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুুতিমুলক সভা
পেকুয়ায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা
গোদাগাড়ীতে জলবায়ু ও পরিবেশ সুরক্ষায় সিএসও’র ষান্মাসিক সভা অনুষ্ঠিত
Link Copied