রামুতে ৮০ কেজি গাজা ও ফেনসিডিলসহ ৪ জন আটক
কক্সবাজারের রামুতে নাহার পেট্রোল পাম্পের সামনে চেকপোস্ট বসিয়ে ৮০ কেজি গাঁজা ও ৯৫ বোতল ফেনসিডিলসহ ৪ জনকে আটক করেছে র্যাব-১৫।
বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) মধ্যরাত দেড়টার দিকে এ অভিযান পরিচালনা করা হয় বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার মোঃ বেলাল উদ্দিন ।
আটককৃতরা হলেন, কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম পৌরসভার ৯ নং ওয়ার্ডের বীরচন্দ্র নগরের মমতাজের ছেলে মোঃ ওয়াসিম আকরাম (৩০), একই ওয়ার্ডের মৃত নাজমুল হাসানের ছেলে মোঃ নাইম হাসান (২০), একই উপজেলার গোলপাশা ইউনিয়ন ৬ নং ওয়ার্ডের মৃত সিরাজ মিয়ার ছেলে মোঃ অহিদ মিয়া (২৮) এবং চাঁদপুর জেলার শাহরাস্তি থানার রায়শ্রী ইউনিয়ন ২নং ওয়ার্ডের মৃত শফিকুর রহমানের ছেলে মোঃ কামরুল ইসলাম ড্রাইভার (৪০)।
প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায় , র্যাব গোপন সূত্রে জানতে পারে কুমিল্লা থেকে একটি বড় মাদকের চালান প্রাইভেট কার যোগে কক্সবাজার আসছে।
এমন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫ এর একটি চৌকস দল রামু নাহার পেট্রোল পাম্পের চেকপোস্ট স্থাপন করে একটি প্রাইভেট কার থেকে স্বাক্ষীদের সম্মুখে ৮০ কেজি গাজা, ৯৫ বোতল ফেনসিডিল সহ চারজনকে আটক করা হয়।
পরে গ্রেফতারকৃত আসামীদেরকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজুর জন্য রামু থানায় একটি এজহার দাখিল করা হয়েছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।
এমএসএম / এমএসএম
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা
পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ
কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ
নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের
রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান
কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ
গজারিয়ায় শারদীয় দূর্গাপূজা২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুুতিমুলক সভা
পেকুয়ায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা
গোদাগাড়ীতে জলবায়ু ও পরিবেশ সুরক্ষায় সিএসও’র ষান্মাসিক সভা অনুষ্ঠিত
Link Copied