ঢাকা বৃহষ্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

লাউয়ের নাম সুলতানা অল্প সময়ে বাম্পার ফলন


তানভীর ইসলাম, শ্রীমঙ্গল photo তানভীর ইসলাম, শ্রীমঙ্গল
প্রকাশিত: ৪-২-২০২২ দুপুর ১০:৫১

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অধিক ফলনশীল ও আকর্ষণীয় হাইব্রিড লাউ সুলতানার বাম্পার ফলন হয়েছে। এই উচ্চ ফলনশীল এ বীজ সরবরাহ করে লালতীর সীড। বিঘা প্রতি হাইব্রিড লাউ সুলতানার উৎপাদন হয় ৪৫ থেকে ৫০ টন। যা এলাকায় চমক সৃষ্ঠি করেছে। 

শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোন ইউনিয়নের বনগাঁও গ্রামের কৃষক ইমাম হোসেন এবছর প্রথমবার এটি চাষ করেন।  তার ৩৩ শতাংশ জমিতে প্রথম বারের মত পরীক্ষা মূলক শুরু করেন লালতীর এর হাইব্রিড জাতের লাউ সুলতানা চাষ। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সরজমিনে দেখা যায়, তার লাউ গাছে এখন ঝুলছে সারি সারি লাউ। কোনটা বড় কোনটা মাঝারী কোনটা  ছোট আছে অনেক ফুল। লাউগাছের ফুলের যেমন হাসি বাম্পার ফলনে কৃষক ইমামের মুখেও লেগে রয়েছে সেই হাসি।

কৃষক ইমাম হোসেন  জানান, চারা লাগানোর ৫৫ দিনের মাথায় গাছে ফল আসা শুরু করে। ওজনে লাউ গুলো কোনটা ৩ কেজি ৪ কেজি। ৩৩ শতাংশ জমিতে লাউ চাষ করতে খরচ হয়েছে ৩ হাজার টাকার মতো। আর এখন মাঠ থেকে প্রতি পিছ লাউ বিক্রি করেছেন ৫০ থেকে ৫৫ টাকা মূল্যে। এখন পর্যন্ত  প্রায় ৪০ হাজার টাকার লাউ বিক্রি করেছেন।

তিনি আরো জানান, এ সময়ে বাজারে লাউয়ের চাহিদা বেশি থাকে। তাই স্থানীয় বাজারে লাউয়ের চাহিদাও ভালো। স্থানীয়রা বাগানে এসেও লাউ ক্রয় করে নিচ্ছেন। এমন উৎপাদন অব্যাহত থাকলে তিনি প্রায় লক্ষাধিক টাকার উপরে হাইব্রিড লাউ সুলতানা বিক্রি করতে পারবেন বলে আশাবাদী।  

এখানকার স্থানীয় কৃষক সুকুমার কপালী জানান, হাইব্রিড লাউ চাষ শুরু করার অল্প সময়ে ফল আসে। সুলতানার এই বাম্পার ফলন দেখে গ্রামের অন্যান কৃষকের মাঝে ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে। তার এর চাষ করার পরিকল্পনা করছেন।   হাইব্রিড লাউ সুলতানা বীজ এর উৎস প্রতিষ্ঠান লাল তীর সীড লিমিটেড এর অঞ্চলিক ব্যবস্থাপক তাপস চক্রবর্তী জানান,সুলতানা অধিক ফলনশীল আকর্ষণীয় ও এদেশের আবহাওয়া ও জলবায়ুতে সহনশীল। লাউটি হালকা সবুজ এবং লম্বায় ৫০ সেন্টিমিটার। আমাদের নিজস্ব উৎপাদিত একটি লাউয়ের জাত এটি। কৃষকদের জন্য অনেকটাই আর্থিকভাবে লাভজনক এবং সারা বছর চাষ করা যায়। যার বিঘা প্রতি সুলতানার উৎপাদন হয় ৪৫ থেকে ৫০ টন।

শ্রীমঙ্গল উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফার ইয়াসমিন মুনালিসা সুইটি জানান, হাইব্রিড সুলতানা চাষ করে কৃষক অল্প সময়ে লাভবান হয়েছেন। পরীক্ষন খামারে এটি প্রমানিত হয়েছে। এটি দেখে এখন অনেক কৃষক লাউ চাষে আগ্রহী হয়ে ওঠেছেন। কৃষি বিভাগের পক্ষ থেকে চাষীদেও লাউচাষসহ বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

এমএসএম / এমএসএম

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে সমন্বয় কমিটি করবে সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম

মরণফাঁদে পরিণত পাঁচুড়িয়া খাল: দেখার কি কেউ নেই..?

বাগেরহাট শহরে জলাবদ্ধতা, চরম দুর্ভোগে মানুষ কৃষকদের বোরো ধানের ক্ষতির আশংকা

লাকসামে পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত

টুঙ্গিপাড়ায় ভেজালমুক্ত খাদ্যের দাবিতে র‍্যালি-মানববন্ধন

নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশী অস্ত্রসহ সাত সদস্য গ্রেপ্তার

ঝড়ে লণ্ডভণ্ড কুমিল্লার বিদ্যুৎ ব্যবস্থা, ট্রান্সফরমার-মিটার ব্যাপক ক্ষতি, ক্ষতিগ্রস্ত হাজারো গ্রাহক

কুমিল্লায় বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার

গোদাগাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

গোবিপ্রবিতে ৯ বিভাগে কেমিক্যাল সরবরাহ, মেডিকেল সেন্টারে নতুন সরঞ্জাম সংযোজন

ভূরুঙ্গামারীতে তিনটি ইউনিয়নে বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে

গোবিপ্রবির দুই প্রকল্প এডিপিতে অন্তর্ভুক্ত

‎লালপুর গ্রামের রাস্তায় জলবদ্ধতা নিরসনে জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী