ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

সুন্দরগঞ্জে জমি সংক্রান্ত বিষয়ে মারামারিতে আহত ৬


সফিকুল ইসলাম রাজা, সুন্দরগঞ্জ  photo সফিকুল ইসলাম রাজা, সুন্দরগঞ্জ
প্রকাশিত: ৪-২-২০২২ দুপুর ২:১৭
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় চাচা ভাতিজার মধ্যে জমা-জমি নিয়ে সংঘর্ষে ভাতিজার ছুরির আঘাতে চাচাসহ ৬ জন আহত হয়েছে। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হলে অবস্থার বেগতিক দেখে আরো উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন এখন তারা সেখানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। ঘটনাটি ঘটেছে  বৃহস্পতিবার উপজেলার শান্তিরাম ইউনিয়নের পরান ভাটিয়ার মোড় গ্রামে। 
জানা গেছে, দীর্ঘদিন থেকে ওই গ্রামের তমিজ উদ্দিনের ছেলে জবেদ আলীর সাথে বাদশা মিয়ার ছেলে নুরুন্নবী মিয়ার জমি জমা বিরোধ চলে আসছিল। এরই এক পর্যায় সকালে উভয়ের মধ্যে জমি নিয়ে বিরোধের এক পর্যায় সংঘর্ষ বাধে। এতে ভাতিজা নুরুন্নীর ছুরিকাঘাতে চাচা জবেদ আলী, আব্দুল গনি বাচ্চু, মমিনা বেগম, আছিয়া বেগম, শহিদুল ইসলাম, সুফিয়া বেগম গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।  পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সুন্দরগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ তৌহিদুজ্জামান জানান এখন পর্যন্ত এনিয়ে থানায় মামলা হয়নি। এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

এমএসএম / এমএসএম

সাভারে প্রশাসনিক কর্মকর্তা আবুল কালাম আজাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ

অবাধে সার মজুদ: দুর্গাপুরে ব্যবসায়ীর বাড়ি থেকে ৬৭০ বস্তা সার জব্দ, এলাকায় চাঞ্চল্য

অবশেষে তিস্তার পেটে নিচিহ্ন হল ভোরের পাখি প্রাথমিক স্কুলটি৷

পায়রা নদীর অব্যাহত ভাঙন: দেড়শ পরিবার নিঃস্ব, রাস্তায় ২০টি ঘর

ক্ষেতলালে সন্তান নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে গৃহবধূর অবস্থান

বাঘার চকরাজাপুরে ভয়াবহ বন্যা: ইউনিয়নের ৮০% বাড়ি পানিবন্দি

নেত্রকোণার দুর্গাপুরে বেকার যুবকদের দক্ষ জনশক্তি রূপান্তরে বাকলজোড়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান-ফারুক আকন্দ

দেবোত্তর সম্পত্তি দখল: তানোরে হিন্দু সম্প্রদায়ের মানববন্ধনে উত্তাল শিবরামপুর

নেত্রকোণায় প্রেমের বিয়ে না-কি অপহরণ? নিকাহনামা স্বাক্ষর অনুযায়ী তরুণীর সম্মতিতেই বিয়ে

বাগেরহাটে কৃষি ব্যাংক শাখা ব্যবস্থাপকদের সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত

অনিশ্চয়তায় হাটিকুমরুল ইন্টারচেঞ্জ: মেগা প্রকল্প বাস্তবায়নে ধীরগতি

বিমানবন্দর এলাকায় সক্রিয় ছিনতাইকারী চক্রের সদস্য গ্রেফতার, উদ্ধার বিপুল মালামাল

পেকুয়ায় পুলিশের অভিযান, ইয়াবা-টাকাসহ আটক ২