ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

রোনালদোর পেনাল্টি মিস, ম্যানইউকে বিদায় করল দ্বিতীয় বিভাগের দল


স্পোর্টস ডেস্ক photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৫-২-২০২২ দুপুর ১১:৪৫

দ্বিতীয় বিভাগের দল মিডলসবোরোর বিপক্ষে লড়াই। এফএ কাপে এমন একটা ম্যাচ সহজেই জেতার কথা ম্যানচেস্টার ইউনাইটেডের। বিশেষ করে দলে যখন আছেন ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো একজন মহাতারকা। সেই রোনালদোই পেনাল্টি মিস করে বসলেন কাল। পেনাল্টি স্পেশালিস্টের এমন মিসের পরও অবশ্য জেতার সুযোগ ছিল দলটির। কিন্তু শেষমেশ পেনাল্টি শুটআউটে রোনালদোর দল হেরে বসেছে ৮-৭ গোলে। দ্বিতীয় বিভাগের দলের কাছে এই হারের ফলে এফএ কাপ থেকে বিদায়ঘণ্টাও বেজে গেল রোনালদোদের।

ম্যাচের বয়স তখন ২০ মিনিট, তখনই গোলের দারুণ সুযোগটা এসেছিল ইউনাইটেডের দুয়ারে। পল পগবা প্রতিপক্ষ বিপদসীমায় ফাউলের শিকার হন, তাতেই পেনাল্টি যায় ম্যানইউ’র কাছে। তবে দলের পেনাল্টী বিশেষজ্ঞ রোনালদো স্পটকিকটা নেন লক্ষ্যের অনেক বাইরে দিয়ে, মিস করে বসেন পেনাল্টিটা। 

রোনালদোর পেনাল্টি মিসের সে ‘পাপটা’ কিছুক্ষণ পরই মোচন করেন জেডন স্যাঞ্চো। মাঝমাঠ থেকে ব্রুনো ফের্নান্দেজের বাড়ানো লং বলটা আয়ত্বে নিয়ে দারুণ এক গোল করে বসেন তিনি। প্রথমার্ধে তার আগেই অবশ্য গোলটা পেয়ে যেতে পারতেন স্যাঞ্চো। সেই ‘রোনালদো-মুহূর্তের’ আগেই যে তার একটা শট প্রতিহত হয়েছিল ক্রসবারে!

৬৪ মিনিটে দ্বিতীয় বিভাগের দল মিডলসবোরো সমতা ফেরায় ম্যাচে। ডানকান ওয়াটমোরের বাড়ানো বলে গোল করেন ম্যাট ক্রুকস। যদিও ডানকান বলটা ক্রুকসকে বাড়ানোর আগে আয়ত্বে নেওয়ার সময় হাতে লাগিয়েছিলেন বলে মনে হচ্ছিল, তবু রেফারি বাঁশি বাজাননি, ভিআরেও কিছু দেখা যায়নি আপাতদৃষ্টিতে। ফলে ম্যাচে সমতা ফেরে।

এরপরই ব্রুনো ফের্নান্দেজের শট লেগে ফিরেছে বারপোস্টে। নির্ধারিত ৯০ মিনিট তো বটেই, ১২০ মিনিট শেষেও তাই গোলের দেখা পায়নি রোনালদোর দল। খেলা গড়ায় পেনাল্টি শুটআউটে।

রোনালদো নির্ধারিত সময়ে পেনাল্টি মিস করলেও টাইব্রেকারে মিস করেননি আর। ইউনাইটেড আর মিডলসবোরো দুই দলই নিজেদের প্রথম সাতটা পেনাল্টি থেকে গোল করেছে ঠিকঠাক। তবে দ্বিতীয় বিভাগের দলটির অষ্টম পেনাল্টিতে লি পেল্টিয়ারের করা গোলটির জবাব দিতে পারেনি ইউনাইটেড। অ্যান্থনি এলাঙ্গা করে বসেন পেনাল্টি মিস। তার ফলেই ৮-৭ ব্যবধানে হেরে গিয়ে এফএ কাপ থেকে বিদায় নেয় ইউনাইটেড।  

শাফিন / শাফিন

বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান

বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল

রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই

রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে